সংবাদ শিরোনাম :
সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ
খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে ২ আসামি নিহত

খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে ২ আসামি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা।। বাতায়ন২৪ডটকম।।

খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় ২ আসামিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। নিহতরা হলেন-মহানগরের নতুন বাজার এলাকার ফজলে রাব্বি রাজন এবং মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার।রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।
নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তার ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে রোববার আদালতে এসেছিলেন তার ভাই।স্থানীয়রা বলেন, জামিনে থাকা দুই আসামি হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com