সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে এনসিপির পদযাত্রায় হামলা, পাটওয়ারী ও সার্জিস আহত তোমায় দিলাম ছুটি নাটকে অভিনয় করেছেন হাকিম ও ছন্দা রংপুরে নতুন কুঁড়ি স্পোর্টস চ্যাম্পিয়ন বীরদের সংবর্ধনা তাকওয়া ও আত্মসংযমের অনুশীলন ফ্রান্সের কোচ হলেন ফুটবল তারকা জিনেদিন জিদান বিভাগীয় কমিটির সভায় স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতের সিদ্ধান্ত, পাইলটিংয়ে রংপুর বিভাগের ৫ জেলায় ৩২১৬ জন পেলেন ফ্যামিলি কার্ডের টাকা সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি পথচলার প্রায় শুরু থেকেই বরাবরই আলোচনায় থাকেন পরীমনি মিঠাপুকুরে বসতবাড়িতে হামলা ও মারধোর আশঙ্কাজনক অবস্থায় ১ জন চিকিৎসাধীন বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি

রংপুরে ইরানি দম্পতিকে আটক করে মারধর, ফোন ও বিদেশি মুদ্রা ছিনতাই: গ্রেপ্তার ৪ 

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম 

রংপুরের তারাগঞ্জে ঘুরতে যাওয়া এক ইরানি দম্পতিকে আটক করে মারধর এবং ফোন ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাদের উদ্ধার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার করা হয়েছে চার জনকে।

তারাগঞ্জের ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, সোমবার ( ৩ মে) দুপুরে তারাগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনিরামপুর গ্রাম থেকে ঘটনার শিকার সেলিম রেজা (৬৪) এবং তাঁর স্ত্রী ইয়াজদানজো ইয়াসমিনকে (৫৭) আমরা উদ্ধার করেছি। পরে সেনাবাহিনীর টহল দল নিরাপত্তা দিয়ে ইরানি দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দেয়।

এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন ঘনিরামপুর এলাকার রশিদুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম, মোখছেদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম ও মেরাজুল ইসলাম।

সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, ইরানি দম্পতি ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন রোববার(১ জুন)। ভাড়া করা গাড়ি নিজেরা চালাচ্ছিলেন গুগল ম্যাপ ব্যবহার করে। ভুল করে তারা তারাগঞ্জের একটি গ্রামে চলে যান। এরপর তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান। কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল ফোন, একটি হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।

সেনা কর্মকর্তা আরো জানান, ওই এলাকায় তল্লাশি চালিয়ে খোয়া যাওয়া ডলার, ঘড়ি, মোবাইল ফোন ও পাসপোর্ট উদ্ধার করূা হয়।

বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com