সংবাদ শিরোনাম :
লগি-বৈঠা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের সমাবেশ সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা বদরগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার ১৯৭৭ সালের গ্যারান্টি ক্লজের আলোকে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের প্রতি প্রত্যাশা পানি সম্পদ প্রতিমন্ত্রীর ২৮ অক্টোবর লগি বৈঠা হত্যাকান্ডের বিচার দাবি,রংপুরে ছাত্র শিবিরের বিক্ষোভ কাউনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা লগি-বৈঠার সহিংসতার পুনরাবৃত্তি নয়, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন: এমপি – বেলাল কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পীরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
লগি-বৈঠা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের সমাবেশ

লগি-বৈঠা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের সমাবেশ

মাহমুদুল হাসান||উপজেলা করেসপন্ডেন্ট||সুন্দরগঞ্জ,গাইবান্ধা||

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠা দিয়ে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলার বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বর, কলেজ মোড় ও পুরাতন উপজেলা মোড় হয়ে পুনরায় বাহিরগোলা মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। আয়োজকদের দাবি, এই কর্মসূচিতে জামায়াত ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জুর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. সামিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন:
অধ্যক্ষ একরামুল হক (আমীর, পৌর জামায়াত) বদরুল আমিন (সভাপতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন)
এস এম সাজ্জাদ হোসাইন আমুশ (সভাপতি, উপজেলা পেশাজীবী পরিষদ)
আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ (সভাপতি, উপজেলা যুব ও মানবসম্পদ বিভাগ) সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে পশুপাখির মতো পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীসহ সারা দেশে মোট ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজ পর্যন্ত এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি।”

বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই হত্যাকাণ্ডের মূল নির্দেশাতা ও হোতা হিসেবে চিহ্নিত করে তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করার দাবি জানান। একই সাথে, হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com