সংবাদ শিরোনাম :
রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা বদরগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার ১৯৭৭ সালের গ্যারান্টি ক্লজের আলোকে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের প্রতি প্রত্যাশা পানি সম্পদ প্রতিমন্ত্রীর ২৮ অক্টোবর লগি বৈঠা হত্যাকান্ডের বিচার দাবি,রংপুরে ছাত্র শিবিরের বিক্ষোভ কাউনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা লগি-বৈঠার সহিংসতার পুনরাবৃত্তি নয়, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন: এমপি – বেলাল কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পীরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কোচের ধাক্কা, নিহত বেড়ে ৪; গুরুতর ১১
রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা

রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ মো. রঞ্জু আহমেদ রাশেদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার রাশেদের বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহানগরীর কোতোয়ালী থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের সিটি কাঁচাবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, অভিযানে রাশেদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার রাশেদ রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন খোর্দ্দ রংপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. মন্টু মিয়া এবং মাতার নাম মোছা. রঞ্জিনা বেগম।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠন ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com