সংবাদ শিরোনাম :
ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট এ হেক্সা চ্যাম্পিয়ন হওয়ায় অনন্যা-কিসকুর দলকে সংবর্ধনা ও ব্লেজার উপহার দিলো ডিএফএ তাজহাটে গ্যারেজ মালিক হত্যার পলাতক আসামি অমিত ঘোষ গ্রেপ্তার রংপুরে শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রংপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপ, ২টি মোটরসাইকেলসহ গ্রেপ্তার-২ অপরাধ দমনে নতুন প্ল্যাটফর্ম ‘সেভ রংপুর’র পথচলা শুরু কুড়িগ্রামে মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার পীরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আটক করেছে এসআরবি

জামালপুর থেকে আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

রংপুর প্রতিনিধি,বাতায়ন২৪ডটকম 

ডেভিল হান্ট অপারেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এবং আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর উপজেলার এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়৷ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এখানে এসে আত্নগোপনে ছিলেন। সে আবু সাঈদ হত্যা মামলার আসামি।

ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com