সংবাদ শিরোনাম :
পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী কাউনিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রংপুরের নিহত গ্রাম পুলিশের পাশে প্রধানমন্ত্রী, পরিবার পেল ৩ লাখ টাকা রংপুর মহানগরী থেকে ১৭৩০ পিচ ইয়াবা সহ অনার্স পড়ুয়া তরুণী গ্রেফতার মহাসমাবেশে যোগ দিতে গিয়ে প্রাণ গেল রংপুরের দফাদারের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ই নভেম্বরের চেতনা অক্ষুণ্ণ রাখার আহ্বান- জামায়াতের ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ থেকে নিখোজ রংপুরের দফাদার
পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার পারুল ইউনিয়নের কিসামত সেচাকান্দি এলাকার চৌকিদারের ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পীরগাছা উপজেলার কান্দিনার চর এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. জিয়াউর রহমান (৪০) এবং কিসামত সেচাকান্দি এলাকার হাফিজুর রহমানের ছেলে মো. শরিফুল ইসলাম (৪৫)।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাবেদ আলী পিপিএমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পরিবহন ও ব্যবসার কাজে ব্যবহৃত একটি হোন্ডা লিভো ১১০ সিসি মোটরসাইকেল এবং একটি পুরোনো স্যামসাং বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে গ্রেপ্তার দুজনকে জব্দ করা আলামতসহ পীরগাছা থানায় নেওয়া হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com