সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরী থেকে ১৭৩০ পিচ ইয়াবা সহ অনার্স পড়ুয়া তরুণী গ্রেফতার মহাসমাবেশে যোগ দিতে গিয়ে প্রাণ গেল রংপুরের দফাদারের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ই নভেম্বরের চেতনা অক্ষুণ্ণ রাখার আহ্বান- জামায়াতের ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ থেকে নিখোজ রংপুরের দফাদার রংপুরে ইয়াবাসহ যুবদল নেতাকে পুলিশে দিল এলাকাবাসী বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত রোকেয়া বিশ্ববিদ্যালয়: ভিসির উপস্থিতিতে ভিসির কক্ষে কর্মকর্তার মাথা ফাটিয়ে দিলো জাতীয়তাবাদী ফোরামের ৪ কর্মকর্তা পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে বিধবা জমিলা বেগমের পাশে দাঁড়াল আস্ সাদাকা ফাউন্ডেশন উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, ঘেরাও করে হেনস্তা ও প্রাণনাশের হুমকি
রংপুর মহানগরী থেকে ১৭৩০ পিচ ইয়াবা সহ অনার্স পড়ুয়া তরুণী গ্রেফতার

রংপুর মহানগরী থেকে ১৭৩০ পিচ ইয়াবা সহ অনার্স পড়ুয়া তরুণী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুর মহানগরী থেকে ১৭৩০ পিস ইয়াবা (এমফিটামিন) ট্যাবলেট সহ একজন অনার্স পড়ুয়া তরুণীকে গ্রেফতার করেছে মহানগর তাজহাট থানা পুলিশ।

শনিবার (৭অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটায় নগরীর লালবাগ চৌকি হাট এলাকার পাশে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এ সময় আফসানা মরিয়ম (২০) নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়।

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লালবাগ এলাকার চৌকিহাটির এক বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় হাতে নাতে পাওয়া যায় আফসানা মরিয়ম নামের এক তরুণীকে। এ সময় তার হেফাজতে থাকা ১৭৩০ পিচ এমফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মরিয়ম স্থানীয় আব্দুল কাইয়ুম এর কন্যা। মরিয়ম হারাগাছ সরকারি কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

ওসি রফিক জানান, অনার্স পড়ুয়া ওই তরুণী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তিনি মাদক ব্যবসায়ী লিটন মিয়ার মেয়ের গৃহশিক্ষিকা। মাদকগুলো লিটন তার হেফাজতে রেখেছিলেন।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন তাজহাট থানা অফিসার ইনচার্জ।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com