সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে বিধবা জমিলা বেগমের পাশে দাঁড়াল আস্ সাদাকা ফাউন্ডেশন উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, ঘেরাও করে হেনস্তা ও প্রাণনাশের হুমকি রংপুর রেঞ্জ কাবাডিতে চ্যাম্পিয়ন দিনাজপুর ও লালমনিরহাট রংপুরে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি কর্মশালা ‘RE:FRAME 2026’ অনুষ্ঠিত ভূমিহীনদের নেতৃত্বে আগামী দিনের রাজনীতি গড়ার আহ্বান হাসনাত কাইয়ুমের রংপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আদালতের টিমের পরিদর্শনে ফের হাতাহাতি, ‘ইন্ডিয়া চলে যাওয়ার’ হুমকি কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে গাঁজা ও ইস্কাপ জব্দ সাংবাদিকতার কঠিন পথেও নীতি-নৈতিকতায় অবিচল ছিলেন আবুল কালাম আজাদ ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসার সুপারকে ৫ ঘণ্টা অবরুদ্ধ
সুন্দরগঞ্জে বিধবা জমিলা বেগমের পাশে দাঁড়াল আস্ সাদাকা ফাউন্ডেশন

সুন্দরগঞ্জে বিধবা জমিলা বেগমের পাশে দাঁড়াল আস্ সাদাকা ফাউন্ডেশন

মোঃ মাহমুদুল হাসান||উপজেলা করেসপন্ডেন্ট||সুন্দরগঞ্জ,গাইবান্ধা||

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১২ নম্বর কঞ্চিবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালির খামার গ্রামে বাঁধসংলগ্ন এলাকায় মানবেতর জীবনযাপন করা মৃত রিয়াজুল হকের স্ত্রী মোছা. জমিলা বেগমের (৭৫) পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেবামূলক প্রতিষ্ঠান ‘আস্ সাদাকা দ্বীনি ফাউন্ডেশন, চট্টগ্রাম’।

সংগঠনের পক্ষ থেকে তাঁকে একটি থাকার ঘর ও একটি নলকূপ দেওয়া হয়েছে। আগে ভাঙাচোরা ঘরে থাকার কারণে বৃষ্টি আসলে ভিজে রাত কাটাতে হতো এই বৃদ্ধার।

নতুন ঘর ও নলকূপ পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে জমিলা বেগম বলেন, “আগে ভাঙাঘরত ঘরত থাকছিনো, ঝড়ি আইলে ভিজিয়া আইত কাটাইছনো।এহন হামাক একটা থাকার ঘর আর একটা নলকূপ দিছে খুব খুশি হইছি।

ভলান্টিয়ার মো. দেলোয়ার হোসেন বলেন, “আস্ সাদাকা ফাউন্ডেশন সারা বাংলাদেশে হতদরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ এই বৃদ্ধার মুখে হাসি ফোটানো সম্ভব হয়েছে।”

আরেক ভলান্টিয়ার মো. আমজাদ হোসেন জানান, জমিলা বেগমের এই ঘরটি সুন্দরগঞ্জে আস্ সাদাকা ফাউন্ডেশনের ৮ নম্বর ঘর হিসেবে নির্মাণ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল আস্ সাদাকা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com