সংবাদ শিরোনাম :
রংপুরে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি কর্মশালা ‘RE:FRAME 2026’ অনুষ্ঠিত ভূমিহীনদের নেতৃত্বে আগামী দিনের রাজনীতি গড়ার আহ্বান হাসনাত কাইয়ুমের রংপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আদালতের টিমের পরিদর্শনে ফের হাতাহাতি, ‘ইন্ডিয়া চলে যাওয়ার’ হুমকি কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে গাঁজা ও ইস্কাপ জব্দ সাংবাদিকতার কঠিন পথেও নীতি-নৈতিকতায় অবিচল ছিলেন আবুল কালাম আজাদ ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসার সুপারকে ৫ ঘণ্টা অবরুদ্ধ বদরগঞ্জে সরকারি জমিতে নির্মিত বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা, গেটে নোটিশ টাঙাল প্রশাসন ওয়ালটনের সঙ্গে রংপুর কমিউনিটি মেডিকেলের সমঝোতা স্মারক সই বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা, প্রতিবাদে রংপুরে মানববন্ধন
রংপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

রংপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ডিআইজি আবদুল মাবুদ: খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব।

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের উদ্যোগে আয়োজিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর রংপুর রেঞ্জ পর্যায়ের ফাইনাল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।

সভাপতির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, আইজিপির নেতৃত্বে পুলিশি কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার একটি কার্যকর মাধ্যম হলো কমিউনিটি পুলিশিং। খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা এবং নিবিড় সম্পৃক্ততা গড়ে তোলা সম্ভব।

তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিভাবান খেলোয়াড়দের সাফল্য কামনা করেন। একই সঙ্গে আশা প্রকাশ করেন, রংপুর রেঞ্জ থেকে বাছাই করা নারী ও পুরুষ দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য অর্জনের মাধ্যমে রংপুরের গৌরব বৃদ্ধি করবে।

আয়োজকেরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করা, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং ক্রীড়াক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে এ চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলা—রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাটের বালক ও বালিকা বিভাগে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। প্রথম রাউন্ড ও সেমিফাইনাল পর্ব শেষে বিজয়ী দলগুলোর অংশগ্রহণে বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশীদ। এ ছাড়া উপস্থিত ছিলেন আরআরএফ রংপুরের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আবদুর রাজ্জাক, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশনস) বি. এম. আশরাফ উল্যাহ্ তাহের, আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট (এসপি) মোহা. হাফিজুর রহমান, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন ও মো. শরিফুল আলমসহ রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রংপুর রেঞ্জ হেডকোয়ার্টার্স ও রংপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com