সংবাদ শিরোনাম :
বদরগঞ্জে সরকারি জমিতে নির্মিত বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা, গেটে নোটিশ টাঙাল প্রশাসন ওয়ালটনের সঙ্গে রংপুর কমিউনিটি মেডিকেলের সমঝোতা স্মারক সই বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা, প্রতিবাদে রংপুরে মানববন্ধন সুন্দরগঞ্জে মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের; আহত ২ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ রংপুরে পুরাতন সিভিল সার্জন অফিসে চুরির চেষ্টা, হাতেনাতে আটক চোর রংপুরে ইয়াবাসহ ‘প্রেস রতন’ গ্রেপ্তার আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ ও ঋণ সুবিধা নিশ্চিতের দাবি রংপুরের যুবকদের ক্রীড়াঙ্গনে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্তে একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা, প্রতিবাদে রংপুরে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা, প্রতিবাদে রংপুরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট কমান্ড। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সোমবার (২ নভেম্বর) সকালে নগরীর কাচারী বাজারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আনসার আলী। এতে বক্তব্য দেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব আব্দুস সাত্তার, সাবেক ডেপুটি কমান্ডার মঞ্জুরুল ইসলামসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীনতাবিরোধীরা সেই সময় নানা ষড়যন্ত্র করেও বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে পারেনি। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়েই অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তাঁদের ত্যাগের বিনিময়ে আজ দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরাসহ রাষ্ট্রের সব ক্ষেত্রে নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করছে।

তাঁরা আরও বলেন, যে রাষ্ট্র প্রতিষ্ঠায় মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, সেই রাষ্ট্রে স্বাধীনতার ৫৫ বছর পরও তাঁদের লাঞ্ছিত ও অসম্মানিত হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়।

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে স্বাধীনতাবিরোধী চক্রের বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সুরক্ষা, মর্যাদা ও সম্মান রক্ষায় রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com