সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের; আহত ২ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ রংপুরে পুরাতন সিভিল সার্জন অফিসে চুরির চেষ্টা, হাতেনাতে আটক চোর রংপুরে ইয়াবাসহ ‘প্রেস রতন’ গ্রেপ্তার আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ ও ঋণ সুবিধা নিশ্চিতের দাবি রংপুরের যুবকদের ক্রীড়াঙ্গনে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্তে একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী শূন্য পাসে দিনাজপুর বোর্ডের ৪৯ প্রতিষ্ঠান, সর্বোচ্চ নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র‍্যালি, অংশ নিলেন রসিক প্রশাসক জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান
সুন্দরগঞ্জে মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের; আহত ২

সুন্দরগঞ্জে মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের; আহত ২

মাহমুদুল হাসান||উপজেলা করেসপন্ডেন্ট ||সুন্দরগঞ্জ,গাইবান্ধা||

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানে মালবোঝাই ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আনোয়ার হোসেন (৪২) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাটের (কামরাঙ্গার তল) রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় একটি পানের বরজে কাজ করতে যাচ্ছিলেন তিন শ্রমিক। এ সময় তাঁরা একটি অটোভ্যানে অবস্থান করছিলেন। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি মালবোঝাই ট্রাক। এতে অটোভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন এনামুল হক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আহত ভ্যানচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও আনোয়ার হোসেনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর (হাজীপাড়া) গ্রামের মৃত সোলেমানের ছেলে। আহত আনোয়ার হোসেন একই এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com