সংবাদ শিরোনাম :
রংপুরে ইয়াবাসহ যুবদল নেতাকে পুলিশে দিল এলাকাবাসী বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত রোকেয়া বিশ্ববিদ্যালয়: ভিসির উপস্থিতিতে ভিসির কক্ষে কর্মকর্তার মাথা ফাটিয়ে দিলো জাতীয়তাবাদী ফোরামের ৪ কর্মকর্তা পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে বিধবা জমিলা বেগমের পাশে দাঁড়াল আস্ সাদাকা ফাউন্ডেশন উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, ঘেরাও করে হেনস্তা ও প্রাণনাশের হুমকি রংপুর রেঞ্জ কাবাডিতে চ্যাম্পিয়ন দিনাজপুর ও লালমনিরহাট রংপুরে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি কর্মশালা ‘RE:FRAME 2026’ অনুষ্ঠিত ভূমিহীনদের নেতৃত্বে আগামী দিনের রাজনীতি গড়ার আহ্বান হাসনাত কাইয়ুমের রংপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম ||

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। আজ শনিবার (০৭ নভেম্বর ২০২৬) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এরপর দিবসটি উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর ঘুরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল, ইনস্টিটিউটটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক এবং ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, আবাসিক হলের প্রভোস্ট, প্রক্টরসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় ৭ নভেম্বরের চেতনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত। তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান-এঁর মুক্তি এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এ দিনটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব অর্জন করে। বেরোবি উপাচার্য আরও বলেন, দেশের যেকোনো সংকট ও পরিবর্তনের সময়ে জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সদস্য সচিব মোঃ মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ তানজিউল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার খন্দকার গোলাম মোস্তফা, ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স এর প্রিন্সিপ্যাল রিসার্চ অফিসার ড. মোঃ রোকনুজ্জামান, বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন, সাধারণ সম্পাদক জহির রায়হান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা আক্তার। আলোচনা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটি-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com