স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুর মহানগরীতে গাজা সেবনকালে চারজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (৯ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে নগরীর কোতোয়ালী থানাধীন ২১ নম্বর ওয়ার্ডের আনন্দময়ী সেবাশ্রমের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিউ আদর্শপাড়া এলাকার অলক মহন্ত (৪০), আনন্দময়ী সেবাশ্রম এলাকার পলাশ মহন্ত (৪৮) ও মঙ্গল সিং (৪৫) এবং রংপুর সদর উপজেলার রতিরামপুর এলাকার ধনঞ্জয় মহন্ত (৪০)।
রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, দিকনির্দেশনায় মহানগরীতে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে আনন্দময়ী সেবাশ্রমের সামনে অভিযান চালানো হয়। এ সময় গাজা সেবনরত অবস্থায় চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম