সংবাদ শিরোনাম :
২৮ অক্টোবর লগি বৈঠা হত্যাকান্ডের বিচার দাবি,রংপুরে ছাত্র শিবিরের বিক্ষোভ কাউনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা লগি-বৈঠার সহিংসতার পুনরাবৃত্তি নয়, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন: এমপি – বেলাল কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পীরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কোচের ধাক্কা, নিহত বেড়ে ৪; গুরুতর ১১ গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা ব্যাডমিন্টন খেলায় শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বাড়ে পুলিশ সুপার মোজাম্মেল হক
কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট||নীলফামারী|| বাতায়ন২৪ডটকম||

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৪নং বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুজাউদ্দৌলা লিপটনের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল আত্মসাৎ এবং কার্ডসংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কার্ডধারী ও সাধারণ চালপ্রত্যাশীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

​উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বাহাগিলি ইউনিয়নের বেশ কয়েকজন কার্ডধারী খাদ্যবান্ধব কর্মসূচির নিয়মিত সুবিধাভোগী হওয়া সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত হয়েছেন। মূল ডিলার বাতিল হওয়ার পর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে চাল বিতরণের সময় চরম অবহেলা, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ অনুযায়ী: মোঃ আব্দুর রাজ্জাক (কার্ড নং- ৬০৬) এবং মোঃ মিলন হোসেন (কার্ড নং- ৭৫১) ২০২৬-২০২৭ অর্থবছরের আগস্ট মাসের চাল পাননি। ​মোঃ আব্দুল হান্নান (কার্ড নং- ১০৪৩) সেপ্টেম্বর মাসের চাল থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়া স্লিপ হারিয়ে যাওয়ায় জাতীয় পরিচয়পত্র দিয়ে চাল উত্তোলনকারী মোছাঃ আরজু বেগমকে আগস্ট ও সেপ্টেম্বর মাসের চাল দেওয়া হয়নি।

​ভুক্তভোগীরা জানান, তাদের অজান্তেই মাস্টাররোলে ভুয়া টিপসই বা স্বাক্ষর দিয়ে তাদের নামে বরাদ্দকৃত সরকারি চাল তুলে আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

​বিশেষজ্ঞদের মতে, সরকারি ও জনকল্যাণমূলক খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ বা বিতরণে অনিয়ম করা এবং ভুয়া মাস্টাররোল তৈরি করে সুবিধাভোগীদের অধিকার বঞ্চিত করা দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই ধরনের অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯ ধারামতে একজন জনপ্রতিনিধি বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি কর্তৃক বিশ্বাসভঙ্গ (Criminal Breach of Trust) বা সরকারি মাল আত্মসাতের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন। এছাড়াও ১৮৬০-এর ৪৬৭/৪৭১ ধারামতে ভুয়া মাস্টাররোল বা জালিয়াতির মাধ্যমে টিপসই/স্বাক্ষর তৈরি করে সরকারি সম্পদ আত্মসাৎ বা জালিয়াতির দলিল ব্যবহারের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।

চাউল আত্নসাতের বিষয়ে অস্বীকার করে বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন বলেন, এগুলো বানানো অভিযোগ আমাকে ফাসানোর জন্য কেউ একজন করছেন। আমি কারো চাউল মেরে খাইনি।

তদন্ত কমিটির আহবায়ক উপজেলা খাদ্য অফিসার তৌহিদূর রহমান, চাল বিতরণ ও উত্তোলন অসঙ্গতির কথা স্বীকার করে বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাচ্ছেনা।

​এবিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে আহ্বায়ক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমানকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এবিষয়ে নীলফামারী জেলা প্রশাসক মো: হুমায়ূন কবির বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com