সংবাদ শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা ব্যাডমিন্টন খেলায় শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বাড়ে পুলিশ সুপার মোজাম্মেল হক সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার তালাকের নোটিশে স্বাক্ষর জালের অভিযোগ, সুন্দরগঞ্জে কাজীকে ঘিরে বিতর্ক গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত তাম্বুলপুরের ওয়ার্ড বিএনপির সেক্রেটারী রংপুরে এক দিনের ব্যবধানে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, গঙ্গাচড়ায় হত্যা মামলা রংপুরে হিন্দু যুবক কর্তৃক আল্লাহ ও কোরআন শরীফকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, রাজনীতিবিদ হওয়া নয়: কামরুল ইসলাম
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে পৃথক কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) বর্ণাঢ্য র‌্যালি, শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রংপুর জেলা যুবদলের উদ্যোগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর জেলার আহ্বায়ক নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জেমস, জেলা বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মো. লিটন পারভেজ, জেলা যুবদলের সহসভাপতি রাকিব হোসেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে জেলা যুবদলের আহ্বায়ক নাজমুল আলম নাজু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি যুব সংগঠন। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে যুবসমাজকে একত্র করে মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে যুবদল গড়ে দিয়েছিলেন। দেশের ক্রান্তিলগ্নে যুবদল কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী আওয়ামী আমলে যুবদলের নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আজ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে বলব, আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই। আসুন তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। সবাই মিলে বলি- ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’”

অপরদিকে, একই দিন দুপুর দেড়টায় গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও ঘোড়ার গাড়ি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রংপুর মহানগর যুবদল। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব **মাহফুজ উন নবী চৌধুরী ডন**।

সমাবেশে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা শাখার আহ্বায়ক ওয়াহেদ মুরাদ, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর হাসান সুমন এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব রবিউল ইসলাম রবি প্রমুখ।

এ ছাড়া রংপুরের বিভিন্ন উপজেলা ও মহানগরীর প্রতিটি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। যুবসমাজকে সংগঠিত করে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করা এবং তাদের কর্মশক্তিকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। মঙ্গলবার সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com