সংবাদ শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা ব্যাডমিন্টন খেলায় শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বাড়ে পুলিশ সুপার মোজাম্মেল হক সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার তালাকের নোটিশে স্বাক্ষর জালের অভিযোগ, সুন্দরগঞ্জে কাজীকে ঘিরে বিতর্ক গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত তাম্বুলপুরের ওয়ার্ড বিএনপির সেক্রেটারী রংপুরে এক দিনের ব্যবধানে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, গঙ্গাচড়ায় হত্যা মামলা রংপুরে হিন্দু যুবক কর্তৃক আল্লাহ ও কোরআন শরীফকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, রাজনীতিবিদ হওয়া নয়: কামরুল ইসলাম
ব্যাডমিন্টন খেলায় শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বাড়ে পুলিশ সুপার মোজাম্মেল হক

ব্যাডমিন্টন খেলায় শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বাড়ে পুলিশ সুপার মোজাম্মেল হক

মোস্তাফিজুর রহমান||উপজেলা করেসপন্ডেন্ট||বদরগঞ্জ,রংপুর||

রংপুরের বদরগঞ্জ থানা চত্বরে নবনির্মিত ব্যাডমিন্টন কোর্টের শুভ উদ্বোধন করেছেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উদ্বোধন শেষে তিনি একটি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচেও অংশ নেন।

উদ্বোধনকালে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক প্রশান্তি ও কর্মদক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমানো এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য জোরদার করা সম্ভব। ব্যাডমিন্টন এমন একটি জনপ্রিয় খেলা, যা শরীরচর্চার পাশাপাশি মনকে সতেজ রাখে এবং খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা সার্বক্ষণিক জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত থাকেন। দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখাও অত্যন্ত জরুরি। এ ধরনের খেলাধুলার আয়োজন পুলিশ সদস্যদের কর্মব্যস্ততার মধ্যে বিনোদনের সুযোগ সৃষ্টি করবে এবং তাঁদের মধ্যে দলগত মনোভাব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। নবনির্মিত ব্যাডমিন্টন কোর্টটি পুলিশ সদস্যদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com