সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১শুন্য আসনে নির্বাচন: কেন্দ্রে লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক রংপুরে হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৩ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: প্রিসাইডিং অফিসারের পরিচয়পত্রে ছবি নেই, ভোটের পরিবেশ নিয়ে জামায়াত প্রার্থীর উদ্বেগ লগি-বৈঠা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের সমাবেশ সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা বদরগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার ১৯৭৭ সালের গ্যারান্টি ক্লজের আলোকে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের প্রতি প্রত্যাশা পানি সম্পদ প্রতিমন্ত্রীর
ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে নির্বাচনে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্রের মূল ফটকে দাঁড়িয়ে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জামায়াতের কর্মী আব্দুল বাতেন অভিযোগ করে বলেন, ভোটকেন্দ্রের মূল ফটকের সামনে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইছিলেন বিএনপির নেতাকর্মীরা। বিষয়টি প্রশাসনকে জানানো হলে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁদের এক কর্মীকে থাপ্পড় মারেন। জামায়াতের আরেক কর্মী ইমন অভিযোগ করেন, তাঁদের ধমক দিয়ে ভোট নিতে চাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

অন্যদিকে, বিএনপির কর্মী হাসান অভিযোগ করে বলেন, জামায়াতের দুই নারী কর্মী কেন্দ্রের মূল ফটকে গিয়ে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী আতাউর রহমান বলেন, বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা এসে তাঁদের ছত্রভঙ্গ করে দেন।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মশিউর রহমান বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা তা মোকাবিলা করেছি। মাঠপর্যায়ে প্রশাসন সজাগ রয়েছে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটগ্রহণে বাধা দিতে পারবেন না।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com