সংবাদ শিরোনাম :
সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭%

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭%

হারুন-অর-রশিদ বাবু|| ঠাকুরগাঁও||বাতায়ন২৪ডটকম 

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক মো. আখলাকুর রহমান, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, এসআরবি-১৩-এর অধিনায়ক মেজর কাওসার বাধনসহ জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের সর্বশেষ ফলাফল অনুযায়ী, আসনটিতে ভোট পড়ার হার ৬৪ দশমিক ৭৭ শতাংশ। মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ১২৩। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খালেদুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ উমর ফারুক ডাব প্রতীকে ৪৪৯ ভোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল জলিল নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৩০৮।

নিরাপত্তায় মাঠে ছিলেন কয়েক হাজার সদস্য:

উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য, ২১ প্লাটুন বিজিবি এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। এ ছাড়া দায়িত্বে ছিলেন ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯০টি মোবাইল স্ট্রাইকিং ফোর্সের দল।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। অন্য কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের নিজস্ব ২৫ জন পর্যবেক্ষক, ৪ জন বিদেশি পর্যবেক্ষক এবং ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষক মাঠে সক্রিয় ছিলেন।

আগের নির্বাচনে ৯৭ হাজার ৮১৯ ভোটের ব্যবধানে জয়ী হন মির্জা ফখরুল:

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯।

ওই নির্বাচনে আসনটিতে ভোট পড়ার হার ছিল ৭৬ দশমিক ৪৯ শতাংশ। মোট ৫ লাখ ১১ হাজার ৬৩১ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছিলেন ৩ লাখ ৯১ হাজার ৩৪১ জন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হলে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com