সংবাদ শিরোনাম :
প্রয়াস পার্কে মেলার নামে জুয়া ও লটারি বন্ধ না হলে, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে -এমপি বেলাল লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১ শিশু পানিতে ডুবে গেলে করণীয় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় জীবন দিয়েছিলেন মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্যঃ রেজেকা এমপি   শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবেঃ ডন ‘ আমার বাচ্চা যেন নেশার টাকার জন্য আমাকে খুন না করে সেজন্যই বাচ্চাকে নিয়ে মানববন্ধনে দাড়িয়েছি’ ফুটবল নয় ফু-বল চ্যাম্পিয়নশিপ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ফেরি ঘাটে ফেরানোর অভিযোগ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক ইতিহাসের প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ যে চার দল সেমিফাইনালে
মেজর সিনহা হত্যায় হাইকোর্টে আসামিদের দণ্ড বহালের রায় প্রকাশ

মেজর সিনহা হত্যায় হাইকোর্টে আসামিদের দণ্ড বহালের রায় প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওসি প্রদীপ ও পরিদর্শক মো. লিয়াকত আলীসহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামির দণ্ড বহালের হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে।

রায় প্রদানকারী বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের স্বাক্ষরের পর এই রায়ের কপি (প্রকাশিত) সেকশনে গিয়েছে বলে আজ জানান মেজর সিনহার পরিবারের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। এই আইনজীবী বলেন, দ্রুতই এই রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি মো. জেনারেল জসিম সরকার, মো. আসাদ উদ্দিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. গিয়াসউদ্দিন গাজি, লাবনি আক্তার, তানভীর প্রধান ও সুমাইয়া বিনতে আজিজ, আসাদুল্লাহ আল গালিব।

অন্যদিকে আসামিপক্ষে ছিলেন- সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজাহান ও শেখ মো. জাহাঙ্গীর আলম।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় করা মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দু’জনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দিয়ে রায় দিয়েছিলেন। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, টেকনাফ থানায় পুলিশের করা মামলার সাক্ষী কক্সবাজারে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

বিচারিক আদালতের রায়ের পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে, দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন। সে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে গত ২ জুন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ  মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওসি প্রদীপসহ অপর আসামিদের দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com