সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
তারুণ্য ধরে রাখতে সকালে যে খাবার খাবেন

তারুণ্য ধরে রাখতে সকালে যে খাবার খাবেন

ফাইল ছবি

স্টাফ করসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

এমন অনেকেই আছেন, যাঁদের মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে অকালে। জীবনধারার নানা দিক এর জন্য দায়ী। তারুণ্য ধরে রাখতে খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ। তাই জীবনধারা এমনভাবে সাজিয়ে তুলুন, যাতে সকালটা হয় ইতিবাচক। সকালের জন্য এমন খাবার এবং পানীয় বেছে নিন, যাতে আপনি থাকেন সজীব।

সকালে উঠে এক গ্লাস পানি খাওয়া দারুণ অভ্যাস।

একটা বয়সের পর দেহে বার্ধক্যের কিছু ছাপ আসবেই। ত্বকে বার্ধক্যের ছাপ পড়লে তা আমরা দেখতে পাই। কিন্তু দেহের ভেতরের পরিবর্তনগুলো আমাদের চোখে পড়ে না। ত্বকসহ পুরো দেহেই তারুণ্য ধরে রাখতে আপনার চাই অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ খাবার। তাই রোজই প্রয়োজন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, জিংক ও সেলেনিয়াম। ত্বকের বলিরেখা এড়ানোর জন্য ভিটামিন সি আবশ্যক। কারণ, এটি কোলাজেন তৈরির জন্য প্রয়োজন। কোলাজেন এমন এক প্রোটিন, যা দিয়ে হয় ত্বকের গঠন। ত্বকের রোজকার ক্ষয়পূরণের জন্য অ্যান্টি–অক্সিডেন্টের বিকল্প নেই। তারুণ্য ধরে রাখতে অন্যান্য পুষ্টি উপাদানও কাজে আসবে। সেভাবেই গড়ে তুলুন খাদ্যাভ্যাস। এ সম্পর্কে পরামর্শ দিলেন রাজধানীর আজিমপুরের গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক ফাতেমা আকতার।
বাতায়ন২৪ডটকম /শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com