স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুরের কাউনিয়ায় মন্দিরে সংযোগ খুলতে গিয়ে বিদ্যায়িত হয়ে মারা গেছেন হয়ে মারা গেছে একজন ডেকোরেটর শ্রমিক । তার নাম শাকিল আহমেদ(১৯)।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে কাউনিযার টেপামধুপুরের রাজীব চৈতারমোড় দীগলটারি দূর্গা মন্দিরে এই দুর্ঘটনা হয়।
নিহত শাকিল টেপামধুপুর ইউনিয়নের মন্ডলটারী গ্রামের জাহিদুল ইসলামের পুত্র।
কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল জানান, দশমী উপলক্ষে ডেকোরেটর খুলে নেয়ার পর বিদ্যুতের লাইনের জয়েন্ট থেকে জেনারেটরের তারের লাইন খোলার সময় শাকিল বিদ্যুতায়িত হন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাকিল উদ্দিন মধুপুর বাজারের মাহিন সাউন্ড ডেকোরেটরের দোকানে কাজ করতেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম