সংবাদ শিরোনাম :
রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি নুরুজ্জামান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি নুরুজ্জামান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি নুরুজ্জামান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট| রংপুর| বাতায়ন২৪ডটকম|

দীর্ঘ কর্মজীবনের ব্যস্ততা, দায়িত্ব ও কর্তব্যের সফল অধ্যায় শেষ করে জীবনের নতুন এক পথচলায় পা রাখলেন রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মোঃ নুরুজ্জামান চৌধুরী। তাঁর অবসরজনিত বিদায়কে স্মরণীয় করে রাখতে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) শাহ মমতাজুল ইসলাম, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (ট্রাফিক এন্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে ইন্টেলিজেন্স, আইসিটি ও মিডিয়া) বি. এম. আশরাফ উল্যাহ তাহের এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইলিয়াছ হোসেন, পিপিএমসহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিদায়ী অতিথির প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “অবসর মানেই কর্মজীবনের সঙ্গে সব সম্পর্কের অবসান নয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা, অর্জিত জ্ঞান ও মূল্যবান পরামর্শ পরবর্তী প্রজন্মের পুলিশ সদস্যদের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে এবং তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। রেঞ্জ অফিসের দরজা তাঁদের জন্য সবসময় খোলা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, পেশাগত জীবনে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদায়ী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান চৌধুরী। কর্মজীবনে তাঁর সহধর্মিণী মোছাঃ ফেরদৌসি বেগম এবং দুই কন্যা জাকিয়া জামান চৌধুরী ও সামিয়া জামান চৌধুরী তাঁকে নানাভাবে সহায়তা করেছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় আবেগঘন পরিবেশে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখময় অবসর জীবন কামনা করা হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com