সংবাদ শিরোনাম :
সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প- প্রতিমন্ত্রী  আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে লাভ হবে না, ধৈর্যের সীমা ছাড়ালে বল প্রয়োগ: প্রতিমন্ত্রী রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার, পেট্রোল-রড-লাঠি উদ্ধার দশ বছর ধরে যদি ৫৬ লাখ টন সার দিয়েই বাম্পার ফলন হয়, তাহলে কেন এবার ৬২ লাখ টন দিয়েও কৃষকদের কাছে কথা শুনতে হচ্ছে-কর্মকর্তাদের কাছে কৃষি সচিবের প্রশ্ন ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী রাজপথে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী
সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮৬তম সাহিত্য আসরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন সংসদ সদস্য ফেন্সি

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম ||
সাহিত্য-সংস্কৃতির বর্ণিল আয়োজনে রংপুরে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, রংপুর সাহিত্য একাডেমির ১৮৬তম সাপ্তাহিক সাহিত্য আসর ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (২১ নভেম্বর) বিকেলে নগরীর টাউন হল চত্বর এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

রংপুর সাহিত্য একাডেমির সভাপতি হাই হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- একাডেমির সাধারণ সম্পাদক শাহ্ আলম

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি কবি-সাহিত্যিকদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও সংগীত পরিবেশনায় মুখর হয়ে ওঠে সাহিত্য আসর। সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আলোচনা ও সাহিত্য পরিবেশনায় অংশ নেন বিমলেন্দু রায়, নুরুন্নাহার বেগম, আজহারুল ইসলাম আল আজাদ, জোবায়ের আলী জুয়েল, নারায়ণ মহন্ত, আমিনুল ইসলাম হারুন, রাশেদ রহমান রাসু, বেলাল হোসেন, নাহিদা ইয়াসমিন, জুলিয়াস রহমান, সুনীল সরকার, আব্দুল কুদ্দুস, আবু নাসের সিদ্দিক তুহিন, নাসরিন সরকার ও রাজা মিয়াসহ বিশিষ্টজনেরা।

আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সাংবাদিক মমিনুল ইসলাম রিপনের কন্যা ফারিয়া আক্তার রিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করেন। তিনি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে সাহিত্য-সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে একাডেমির সাহিত্য আসর আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, রংপুর সাহিত্য একাডেমির নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর প্রতি শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। সাহিত্যচর্চা, কবিতা পাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সংগঠনটি রংপুরের সাহিত্য-সংস্কৃতির চর্চা ও বিকাশে নিয়মিত ভূমিকা রেখে চলেছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com