স্পেশাল করেসপনেডন্ট।। রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
গত দশ বছর যদি প্রতি মওসুমে ৫৬ লাখ মেট্রিক টন সার দিয়ে কোন ধরণের কথা ছাড়াই বাম্পার ফলন হয় তাহলে কেন এই সরকারের সময়ে ৬২ লাখ মেট্রিক টন সার দেয়া সত্বেও কৃষকরা সার পাচ্ছেন না- মাঠ পর্যায়েরে কর্মকর্তা ও ডিলারদের কাছে এই প্রশ্ন তুলেছেন কৃষি সচিব সেলিম খান।
শুক্রবার ( ২০ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে কৃষক পর্যায়ে কৃষ পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সংক্রান্ত সভায় বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফার্টিলাইজার এসোসিয়েশন নেতা ও ডিলারদের কাছে এই প্রশ্ন করেন তিনি।
কৃষি সচিব তাদের প্রশ্ন করেন, ‘ গত ১০ বছর যদি ৫৬ লক্ষ মেট্রিক টনে বাংলাদেশে বাম্পার ফলন হয়ে থাকে, যেটা আপনারা বলে থাকেন, তাহলে এ বছর কেন ৫৮ লক্ষ সার দেওয়ার পরে এবং আরও সাড়ে চার লক্ষ টন রিভিই করে ৬২ লক্ষ মেট্রিক টন সারের পর কেন আপনাদেরকে আমাদেরকে শুনতে হবে যে আমাদের সার নেই বা সারের পর্যাপ্ত সার পাচ্ছে না কৃষক। কেন শুনতে হবে? এমন কী হলো যে- বর্তমান সরকার আসার পরেই গত আট মাসেই এত পরিমাণ সারের চাহিদা বেড়ে গেল? আগে কি ভুট্টা চাষ হতো না? আগে কি মৎস্য প্রাণীতে সার লাগতো না?
কৃষি সচিব বলেন, ‘ আমরা দেখেছি অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারকে বিব্রত করার জন্য, সরকারকে ব্যাকফুটে ফেলার জন্য কিছু প্রোপাগান্ডা, কিছু অপপ্রচার এবং কিছু ওই যে সিন্ডিকেট চেস্টা করছে। সিন্ডিকেটকে সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না। সিন্ডিকেট ভেঙে খানখান করে দেবো। সারের কোনো ধরনের, কোনো ধরনের কারসাজি আমরা সহ্য করবো না।’
ঘোষনা দিয়ে নয়, প্রতিদিন সকাল সন্ধা ডিলারপয়েন্ট খোলা রাখার নির্দেশনা দিয়ে কৃষি সচিব বলেন, ‘ কেন সার বিতরণের ব্যবস্থায় কেন ঘোষণা দিয়ে করতে হবে যে আগামী কাল এই পয়েন্টে এত পরিমাণ সার যাবে কেন? আমি বলে যাচ্ছি আপনারা সার ডিলাররা একটু ভালো করে শুনে রাখেন। সারের ডিলার পয়েন্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। আমরা প্রতিদিন খোঁজখবর নেবো যে কৃষক সারাদিন যখন ইচ্ছা তখন সার নিতে পারছে কি পারছে না। এটা আপনাদের অ্যাভেইলেবল করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিলার পয়েন্ট খোলা রাখতে হবে। আমরা ডিলারদের কোনো বিভাজন টানতে চাই না। আমরা দেখতে চাই কৃষকের কাছে সঠিক সময়ে সঠিক মূল্যে সার পৌঁছেছে। সরকারের সার আছে, বরাদ্দ দিয়েছে, কৃষকের কাছে পৌঁছায় নি। সেটা হলো ফলাফল জিরো। গভর্মেন্টের সকল পরিশ্রম বৃথা যাবে তাহলে। তাই ডিলাররা সজাগ থাকুন, ব্যত্যয় হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কর্মকর্তা এবং ডিলারদের হুশিয়ারি দিয়ে গাফিলতি কিংবা অনিয়ম হলেই আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানিয়ে কৃষি সচিব বলেন, ‘ কৃষকের কাছে যথাসময়ে এবং সঠিক মূল্যে সার পৌঁছানোর ক্ষেত্রে যদি আমরা কারো গাফিলতি পাই, সে হোক আমার কৃষি বিভাগের কর্মকর্তা, সে হোক আমাদের প্রশাসনিক কোনো কর্মকর্তা, সে হোক আমাদের কোনো ডিলার— আমরা কোনোভাবেই এই জায়গাগুলাকে, যে অন্যায় করবে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
সারের চাহিদা নিরুপনে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের তথ্যের ত্রুটি থাকার কথা উল্লেখ করে কৃষি সচিব বলেন, ‘ আমরা অবশ্যই কৃষকের যতটুকু সার লাগবে ততটুকুই দিব, তার চেয়ে বেশিও দিব না। আমার কাছে যেটা মনে হয়েছে, মাঠ পর্যায়ে সারের চাহিদা নির্ধারণের ক্ষেত্রে আমাদের কিছুটা ত্রুটি রয়েছে, সেই ত্রুটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যখন আমাদের সারের চাহিদা নির্ধারণ করা হয়, এবার যেন কৃষি কর্মকর্তার উদ্দেশ্যে বলছি— এবার যেন কোনোভাবেই এই সারের চাহিদা নির্ধারণের ক্ষেত্রে আপনার পোল্ট্রি, ডেইরি, ফল বাগান, চা বাগান, এইগুলা যেন কোনোভাবেই বাদ না পড়ে। এছাড়াও সারের সঠিক চাহিদা দিতে হবে। অনেকেই যেভাবে চাহিদা পাঠান তা সঠিক ভাবে হয় না। ‘
জমিতে পরিমিত সার প্রয়োগে কৃষকদের উৎসাহিত করতে পদক্ষেপ বাড়ানোর তাগিদ দিয়ে কৃষি সচিব বলেন, ‘ জমির উর্বরতা কমে যাচ্ছে। এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে । আমি নিয়ে নিছি যে এই যে বলেছেন যে পরিবহনের বিষয়টা এটা আমরা দেখব এবং আমাদের সবার মধ্যে যে একটা কথা চলে আসে যে আমরা অপরিমিত সার ব্যবহার করি, সেটাও আমাদের দেখতে হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেন নিতে হবে। ‘
এসময় কৃষি সচিব রংপুর বিভাগে নতুন নিয়োগ পাওয়া ৫১৩ জন সার ডিলারের সাথে ডিসেম্বরের মধ্যেই চুক্তিপত্র সম্পন্ন করার নির্দেশ দেন ডিসিদের। এছাড়াও ঠাকুরগাও ও পঞ্চগড় জেলার জন্য বরাদ্দকৃত সার উত্তোলনে জটিলতা দ্রুত নিস্পত্বি করারও নির্দেশ দেন তিনি।
সভায় বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কৃষি অধিদপ্তরের মহা পরিচালক, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, আট জেলার ডিসি, পুলিশ সুপার কৃষি অফিসেরর অতিরিক্ত পরিচালক, উপ পরিচালিক, ফার্টিলাইজার এসোসিয়েশন, এসআরবি, বিজিবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উম্মুক্ত আলোচনায় সংকট না থাকলেও কৃত্রিম সংকট তৈরি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।
বাতায়ন২৪ডটকম।। সমামা