স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
১০ ঘন্টার ব্যবধানে রংপুর মহানগরীতে জুলাই যোদ্ধার মালিকানাধীন ক্যাডেট কোচিং সেন্টারের শিক্ষার্থী পরিবহন বাস এবং গ্যারেজে পার্কিং করা যুবদল নেতার মালিকানাধীন যাত্রীবাহি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয় নি।
বুধবার ( ১৮ নভেম্বর) বেলা আড়াইটায় নগরীর টার্মিনাল এলাকার উম্মৃক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের পাশে গ্যারেজে স্ট্যান্ড করা হৃদয়-তাহসিন পরিবহনে এই অগ্নিসংযোগ হয়। বাসটি রংপুর মহানগর যুবদলের ৩১ নং ওয়ার্ড সভািপতি আব্দুল কাইয়ুম হৃদয় রিন্টুর । খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আধাঘন্টার মধ্যে বাসটির আগুন নিভিয়ে ফেলে।
বাসের মালিক যুবদল নেতা আব্দুল কাইয়ুম হৃদয় জানান, ‘আমি বাসটি গ্যারেজে মবিল মেইনটেনেন্স করাবো এই অবস্থায় স্টাফদেরকে রেখে গেছি। টিকিটও বিক্রি করেছি। টিপ দিবো। আমি শুধু গেছি মডার্ন মোড়ে আমার সুপারশপে। এমন অবস্থায় শুনি গাড়ির পিছন থেকে আগুন লাগছে। আমি এসে দেখি আমার গাড়ি শেষ সব পুড়ে শেষ। আমার ধারণা যেহেতু আগুনটা লাগছে পিছনে। রাস্তা ছিল পিছনে রানিং রাস্তায় কেউ এই নাশকতাটাও করতে পারে।
গ্যারেজের মিস্ত্রি আমার নাম আব্দুল মালেক জানান, আমি সা্মনের গাড়িতে কাজ করছিলাম। হুট করে দেখি গাড়ীর পেছনে আগুন জ্বলছে ধোঁয়া উঠতেছে। এটা কি ভাবে হলো, কি ভাবে কি হলো এখন, হাতে পিছন থেকে আগুন লাগার কি কারণ আমার মাথায় ঘেঅড়ে না। ইলেকট্রিক শর্ট সার্কিটে হওয়ার কোন যুক্তিকতা নেই। কারণ আমরা তো এখানে হাত দিয়ে কাজ করতেছি। তাহলে তো আমরা মরে যেতাম। আগুন নেভার পরও তো ব্যাটারীটা দেখা গেলো আগের মতোই আছে। তাহলে শর্ট সার্কিটে হওয়ার কোন উপায় নেই।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তের পর বলা যাবে কিভাবে ঘটলো ঘটনা।
ঘটনাশুনে প্রথম উপস্থিত হওয়া মহানগর পুলিশের সার্জন সুলতান আরেফিন জানিয়েছেন, অনেকেই তাকে বলেছে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লাগতে পারে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোটের শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী ও যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান বাবু।
জুলাই যোদ্ধার মালিকানাধীন ক্যাডেট কোচিং সেন্টারের বাসে আগুন: এদিকে রংপুর মহানগরীর পর্যটন মোটেলের সামনে জুলাই যোদ্ধার মালিকানাধীন ক্যাডেট কোচিং সেন্টারের একটি বাসে রাতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে বাসটিতে আগুন দেয় তারা। বাসটি লুমিনাস ক্যাডেট কোচিং এর। দূরবর্তী শিক্ষার্থীদের ওই বাসেই প্রতিদিন আনানেয়া করতো কর্তৃপক্ষ।
কোচিং সেন্টারটির পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আামার কাছে কাছে খবর আসে পর্যটন মোটেলের বিপরীতে সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশনের সামনে পার্কিংয়ে থাকা তাদের শিক্ষার্থী পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ওরে ঘটনাস্থলে আসে। তারা আগুন নিভিয়ে ফেলে। এর মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে যায়।
কোচিং সেন্টারের পরিচালক আরও জানান, বাসটি পুড়ে যাওয়ায় পুরো কোচিং সেন্টারটি এখন বাধার মুখে পড়ল। বহু দূর থেকে শিক্ষার্থীদেরকে ওই পরিবহনে আনা নেয়া করা হতো।
পরিচালক আরো জানান, প্রতিদিন শিক্ষার্থী পরিবহনের পর ওই স্থানটি ফাঁকা থাকায় তাতে আমরা গাড়িটি পার্কিং করে রাখছিলাম। প্রতিদিনই পার্কিং করার পর সেখান থেকে ব্যাটারি খুলে কোচিং সেন্টারের অফিসে নিয়ে এসে রাখা হয়।
পরিচালক আরো জানান, আমি জুলাই আন্দোলনের পুরো দেড় মাস রাজপথে সক্রিয় ছিলাম। আমার কোন শত্রু ছিল না। সব দলমতের অভিভাবকের সন্তানরা আমার কোচিং এ পড়াশোনা করে। প্রশাসনের কাছে আমি দাবী জানাই, যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের ওরে আইনগত ব্যবস্থা নিতে হবে। এছাড়াও বাসটির ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
ঘটনাস্থলের পাশে সিদ্দিকিয়া বিশ্ব মুসলিম উম্মাহ মিশনের শিক্ষার্থী মোহাম্মদ ওয়ালীউল্লা জানান, রাত সাড়ে তিনটার পরে বিকট শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। বের হয়ে দেখি আমাদের মাদ্রাসার সামনে বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। সাথে সাথে আমি আমার মাদ্রাসার প্রধানকে জানাই। আমরা দেখতে পাই পুরো বাসটিতে আগুন জ্বলছে। চিৎকার করা শুরু করি। পরে আশেপাশের সবাই ছুটে আসে। টাটা কোম্পানির নাইট গার্ড ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে আগুন নেভায়। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে
ওই মাদ্রাসার প্রধান শিক্ষক এনামুল কবির জানান, আমার ছাত্র অলিউল্লাহ আমাকে ঘুম থেকে জেগে তুলে জানায় আমাদের মাদ্রাসার সামনে বাসে আগুন ধরেছে। আমি সাথে সাথে উঠে আসি। দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। বাসটি লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের। পরে আমি আমার মোবাইলে ভিডিও ধারণ করি এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা আসেন।এবং আগুন নিভিয়ে ফেলেন। লুমিনাস ক্যাডেট কোচিং কর্তৃপক্ষ বেশ কিছুদিন থেকে ওখানেই গাড়িটি পার্কিং করে রাখেন।
রংপুর ফায়ার সার্ভিস এর উপপরিচালক মঞ্জিল মাহমুদ জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। ততক্ষণে বাশির সবকিছু পুড়ে গেছে। বাকিটুকু আমরা পুলিশের সহযোগিতায় নিভিয়ে ফেলি। প্রাথমিক তদন্ত চলছে। কে বা কারা সেখানে আগুন লাগিয়ে দিয়েছে সেটিও তদন্ত করা হচ্ছে।
রংপুর মহানগর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম জানান, ‘ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের দুর্বৃত্তরা আতঙ্ক তৈরীর জন্য এই আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযানও চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। হৃদয় তাহসিন পরিবহনের ঘটনায় অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িতদের গ্রেফতারে অভিযানও চলছে।
বাতায়ন২৪ডটকম।। সমামা