সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ-আরএফএল ডিলার নিহত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেপ্তার তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আহত-১ মিঠাপুকুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২ হারিয়ে যাওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ পলাশবাড়ীতে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ-আরএফএল ডিলার নিহত

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ-আরএফএল ডিলার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের কাউনিয়ায় অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি প্রাণ-আরএফএল কোম্পানির একজন ডিলার ছিলেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার ভেলুপাড়া বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান বাজারসংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় কোম্পানির একটি সভায় যোগ দিতে সাইফুল ইসলাম মোটরসাইকেল যোগে রাজারহাট থেকে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে ভেলুপাড়া বাজারসংলগ্ন ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com