সংবাদ শিরোনাম :
তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আহত-১ মিঠাপুকুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২ হারিয়ে যাওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ পলাশবাড়ীতে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ
তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আহত-১

তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আহত-১

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত নৈশকোচ থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩৯৯০) একটি নৈশকোচে ভাড়া নিয়ে তাদের সঙ্গে কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে কন্ডাক্টর দুই যাত্রীকে চলন্ত কোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হন।
তার নাম আতিকুল ইসলাম।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় নৈশকোচটি আটক করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এবং ঘাতকবাসটিকে আটক করার কথা জানিয়েছেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com