সংবাদ শিরোনাম :
হারিয়ে যাওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ পলাশবাড়ীতে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার
হারিয়ে যাওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ

হারিয়ে যাওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিলো রংপুর মহানগর মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মহানগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের মাঝে এসব ফোন ফিরিয়ে দেয়া হয়। উদ্ধার করা মোবাইল ফিরিয়ে দেয়ার পর প্রেস ব্রিফিং করেন মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, অপু পুলিশ কমিশনার ডিবি সনাতন চক্রবর্তী সহ মহানগর পুলিশের উদ্বোধন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে মহানগর পুলিশ কমিশনার জানান, প্রযুক্তি ব্যবহার করে রাজশাহী, যশোর, সিলেট, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। মহানগর পুলিশ কমিশনার ধারণা দিয়েছেন, কয়েক হাত হয়ে যাওয়ার পর মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। সবগুলোর বিভিন্ন লেয়ার ধরে পিসিপিআর যাচাই করা হচ্ছে। অপরাধের প্রমাণ পেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

মোবাইল ফোন পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মালিকরা। উদ্ধার হওয়া মোবাইলের মালিক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নব বিকাশ ত্রিপুরা জানান, গত ১৬ আগস্ট নগরীর
আশরতপুর এলাকা থেকে মোবাইলটি হারিয়ে যায়। তৎক্ষণাৎ আমি থানায় জেনারেল ডায়েরি করি। মহানগর পুলিশ ফোনটি উদ্ধার করে আজ আমার কাছে হ্যান্ড হবার করল। আমার নিজ বাড়ি খাগড়াছড়ি। ফোনটি হাতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

কুলসুম আক্তার নামের এক নারী জানান,
আমার ব্যবহৃত ফিনিক্স ব্রান্ডের একটি মোবাইল হারিয়ে যায়। আমি মহানগর পুলিশের তাজহাট থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি করি। আজ আমাকে সেটি ফেরত দেয়া হলো। মহানগর পুলিশ এটি উদ্ধার করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা থাকলো। এই ধরনের উদ্যোগ ও ব্যাহত রাখার দাবি তার।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com