সংবাদ শিরোনাম :
ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে বিতর্ক করুন: প্রধানমন্ত্রী এই দেশ সবার, সম্প্রীতির বন্ধনে গড়তে হবে প্রত্যাশিত বাংলাদেশ’: রংপুরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রংপুর সফর নিয়ে, মহানগর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল নবাগত বিভাগীয় কমিশনারকে রংপুর রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা রংপুরে ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ বাইক প্রধানমন্ত্রীকে বরণের সব কিছু প্রস্তুত, অপেক্ষার প্রহর গুনছি: রংপুর বিভাগীয় কমিশনার
ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার

ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট||ঢাকা||বাতায়ন২৪ডটকম||

পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও ৮৪ জনকে আটক করেছে ডিবি। আটকদের মধ্যে ২৬ জন নারী, আছেন বিদেশি নাগরিকও। এ ঘটনায় ওই বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

এর আগে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। তবে কি কারণে তাকে সংযুক্ত করা হয়েছে সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।

এর আগে, দীর্ঘদিন ধরে ডিজে পার্টি ও মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয়- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার ওই বাড়িতে (পুলিশ হাউজিং-১) অভিযান চালায় গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, বিদেশিসহ ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে সেখান থেকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

মো. শফিকুল ইসলাম আরও বলেন, ওই বাড়িটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসা। তিনি বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এয়ারবিএনবি হলো- একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়ি থেকে গাঁজা, ইয়াবা, মদ ও কনডম জব্দ করা হয়েছে। ইয়াবাসেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com