সংবাদ শিরোনাম :
মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের ফেরাতে খেলার মাঠে আনতে হবে: রসিক প্রশাসক ডন কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাচালান চক্রের মূল হোতা গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭% ঠাকুরগাঁওয়ে ভোট কারচুপি ও এজেন্টদের ওপর হামলার অভিযোগ, শনিবার জামায়াতের বিক্ষোভ যশোরে বাবার মৃত্যুর ১৫ মিনিট পর সন্তানের জন্ম ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ৫৮–৬২ শতাংশ ভোটের তথ্য, অনিয়মের অভিযোগ জামায়াতের; ‘ভোট প্রশ্নবিদ্ধের অপচেষ্টা’ বলছে বিএনপি ঠাকুরগাঁও-১ শুন্য আসনে নির্বাচন: ছাত্রদলের তিন ভুয়া ভোটার আটক, ছবি তোলা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি ঠাকুরগাঁও-১শুন্য আসনে নির্বাচন: কেন্দ্রে লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক রংপুরে হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৩ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা
হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা

হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা

হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের মক্কায় পরিবহন করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ম লঙ্ঘন করে কোনো দর্শনার্থীকে পবিত্র নগরীতে নিয়ে গেলে পরিবহনকারীকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে বলে জানানো হয়েছে

বাতায়ন২৪ডটকম ।। নিজস্ব প্রতিবেদক ।। বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ এপ্রিল (১ জিলকদ) থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩০ মে (১৪ জিলহজ) পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যেকোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের মক্কায় প্রবেশ বা পরিবহনের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, যারা নিয়ম ভেঙে ভিজিট ভিসাধারীদের  নিয়ে যাবেন, তাদের ওপর এই বিশাল অংকের আর্থিক জরিমানা আরোপ করা হবে। শুধু জরিমানা করেই ক্ষান্ত হবে না প্রশাসন; যে যানবাহনটি এই কাজে ব্যবহার করা হবে, সেটিও বাজেয়াপ্ত করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে। যদি ওই যানের মালিক চালক নিজে হন কিংবা এই অপরাধে তার কোনো সহযোগী বা অংশীদার থাকে, তবে এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হজ ও ওমরাহ সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করার যেকোনো ঘটনা নজরে এলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। দেশের অন্যান্য অঞ্চলের জন্য চালু রয়েছে ৯৯৯ নম্বরটি।

মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং অভিযোগ করার কারণে কাউকে কোনো ধরনের আইনি ঝক্কি পোহাতে হবে না। মূলত হজের পবিত্রতা রক্ষা এবং নিবন্ধিত হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রতি বছরের মতো এবারও এমন কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার।

 

 

বাতায়ন২৪ডটকম/ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com