সংবাদ শিরোনাম :
ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী রংপুরে আইনশৃঙখলা সভায় ডিসিসহ কর্মকর্তাদের শাসালেন – এমপি বেলাল রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭
ফেসবুক তারকা হতে চাইলে!

ফেসবুক তারকা হতে চাইলে!

ফাইল ছবি

আমাদের দৈনন্দিন জীবনে ফেসবুক অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। ফেসবুক ব্যবহার করেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। অনেকেই রাতারাতি হয়ে উঠেছেন ফেসবুক তারকা। কিন্তু কীভাবে সম্ভব? সেজন্য ফেসবুক ব্যবহারের আগে জানতে হবে কিছু বিষয়। তবে আপনিও হয়ে উঠবেন একজন ফেসবুক সেলেব্রিটি।

 

• নিজে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো থেকে বিরত থাকতে হবে।
• কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট প্রত্যাখান করলে তাকে বিরক্ত করা যাবে না।
• গুরুত্ব বুঝে লাইক দিন। সবকিছুতে লাইক দিলে আপনি গুরুত্ব হারাবেন।
• পোস্টের সঙ্গে প্রাসঙ্গিক না হলে কাউকে ট্যাগ করবেন না। এতে অনেকে বিরক্ত হন।
• বন্যা-ভূমিকম্পের মতো বিপদ-আপদের খবর শেয়ার করুন।
• সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের যুক্তিপূর্ণ বক্তব্য পোস্ট দিন।
• গান, সিনেমা, বই বিষয়ে রিভিউ দিন। তবে জ্ঞান কম থাকলে লিখবেন না।
• নিয়মিত প্রোফাইল পিকচার বদলান। তবে আলোকচিত্রীর নামোল্লেখ করতে ভুলবেন না।
• মানুষের দৃষ্টি আকর্ষণের সবচেয়ে সহজ উপায় হলো রসবোধ।

 

• পছন্দের বিষয় নিয়ে একটি পেজ শুরু করুন।
• ফেসবুকের মাধ্যমে সামাজিক কর্তব্য পালন করুন।
• জন্মদিনে বন্ধুদের ‘উইশ’ করতে ভুলবেন না।
• অশ্লীল বা সাম্প্রদায়িক পেজে লাইক দেওয়া থেকে বিরত থাকুন।
• পোস্ট ও পেজের কনটেন্ট পাবলিক করে রাখুন।
• বিভিন্ন গ্রুপে যোগ দিন। সেখান থেকে বেছে বেছে পছন্দের মানুষকে অ্যাড করুন।
• নিজের উৎসাহে বিভিন্ন গ্রুপে যোগ দিয়ে মতামত বিনিময় করুন।
• পারলে কয়েকজন ফেসবুক সেলিব্রেটির সঙ্গে বন্ধুত্ব করুন।
• ছুটির দিনে রাতে বা ছুটির আগের দিনে রাতে পোস্ট খুবই কার্যকরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com