সংবাদ শিরোনাম :
রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায়
রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন

রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন

হারুন-অর-রশিদ বাবু |রংপুর|বাতায়ন২৪ডটকম |

রংপুর বিভাগকে খেলাধুলার আধুনিক ও প্রতিযোগিতামূলক অঙ্গনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত দুই জনপ্রিয় ইভেন্ট কোরিয়ান মার্শাল আর্ট ‘তায়কোয়ানডো’ এবং ঐতিহ্যবাহী ‘ফেন্সিং’ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রংপুর স্পোর্টস একাডেমির উদ্যোগে “রংপুর আবু সাঈদ ইন্ডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।”

রংপুর স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।

প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু বলেন, “রংপুরের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে এবং তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। স্থানীয় খেলোয়াড়দের প্রতিভার বিকাশ ঘটাতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সবসময় পাশে থাকবে। রংপুর থেকে আন্তর্জাতিক মানের অ্যাথলেট গড়ে তুলতে আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরণের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শামীম খান মিসকিন এবং রংপুর স্পোর্টস একাডেমির সভাপতি সৈয়দ সামছুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিগণ তাঁদের বক্তব্যে রংপুর স্পোর্টস একাডেমির এই ব্যতিক্রমী ও সময়োপযোগী আয়োজনকে সাধুবাদ জানান এবং আঞ্চলিক পর্যায়ে এমন প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে রংপুর স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সোহেল রানা সিন্ধি জানান, ইতিপূর্বে জুনিয়র ও সিনিয়র ন্যাশনাল প্রতিযোগিতায় ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করে রংপুরের খেলোয়াড়েরা নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে। প্রশাসনিক পৃষ্ঠপোষকতা পেলে এই উদীয়মান অ্যাথলেটরা সাউথ এশিয়ান (এসএ) গেমস ও অলিম্পিক থেকে দেশের জন্য বড় সাফল্য বয়ে আনতে পারবে।

তিনি আরও জানান, ফেন্সিং প্রশিক্ষণের বিষয়টি তিনি নিজে দেখভাল করছেন এবং তায়কোয়ানডো ইভেন্টটি তদারকি করছেন তাঁর সহধর্মিণী, ১১তম এসএ গেমসের স্বর্ণপদক বিজয়ী ‘স্বর্ণকন্যা’ শারমিন ফারজানা রুমি।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com