সংবাদ শিরোনাম :
রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী কাউনিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রংপুরের নিহত গ্রাম পুলিশের পাশে প্রধানমন্ত্রী, পরিবার পেল ৩ লাখ টাকা রংপুর মহানগরী থেকে ১৭৩০ পিচ ইয়াবা সহ অনার্স পড়ুয়া তরুণী গ্রেফতার
আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,বাতায়ন২৪ডটকম 

স্বাস্থ্যসেবা একধাপ এগিয়ে নিতে ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে রংপুরে যাত্রা শুরু করলো আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। গতকাল বৃহস্পতিবার রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ড দর্শনাস্থ আলহাজ্ব নগর এলাকায় আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করেন ডক্টরস কমিউনিটি হাসপাতালে সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ হোসেন। প্রতিষ্ঠানের পরিচালক ডা: বাদশা আলমগীরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউর আলম শফি, ইসলামি ব্যাংক হাসপাতালের পরিচালক আজহার আলী শাহ্, দারুলহক হিফস মাদ্রাসার পরিচালক গোলাম কিবরিয়া, আখিরহাট ডিগ্রি কলেজের প্রভাষক শাহিনুল ইসলাম, রশিদুল ইসলাম (বাংগালী), আবদুর রউব, শাহ আলম ছানা, আসলাম হাকীমসহ আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্যসেবা দোড়গোঁড়ায় পৌঁছাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্টির স্বাস্থ্যসেবা সেবা নিশ্চিতকরণে প্রতিটি গ্রামে স্থাপিত কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসার ব্যবস্থা করেছে। সরকারের পাশাপাশি দেশের বিভিন্নস্থানে ব্যক্তি অর্থায়নে প্রতিষ্ঠিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়ানষ্টিক সেন্টারগুলো স্বল্পব্যয়ে চিকিৎসা সেবা প্রদানে বিশেষ ভূমিকা রাখবে।

বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com