সংবাদ শিরোনাম :
নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম রংপুর জেলা যুবদল নেতা আকিবুল রহমান মনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প- প্রতিমন্ত্রী  আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে লাভ হবে না, ধৈর্যের সীমা ছাড়ালে বল প্রয়োগ: প্রতিমন্ত্রী রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার, পেট্রোল-রড-লাঠি উদ্ধার দশ বছর ধরে যদি ৫৬ লাখ টন সার দিয়েই বাম্পার ফলন হয়, তাহলে কেন এবার ৬২ লাখ টন দিয়েও কৃষকদের কাছে কথা শুনতে হচ্ছে-কর্মকর্তাদের কাছে কৃষি সচিবের প্রশ্ন ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী রাজপথে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের
দাঁত ব্রাশ ছাড়াও টুথপেস্টের ১০টি কাজ

দাঁত ব্রাশ ছাড়াও টুথপেস্টের ১০টি কাজ

ফাইল ছবি

দাঁত পরিষ্কার করতে চুলার ছাই বা মেসওয়াকের যুগ চলে গেছে অনেক আগেই। এসেছে টুথব্রাশ এবং টুথপেস্টের ব্যবহার। ঝকঝকে দাঁতের জন্য টুথপেস্ট অপরিহার্য। তবে দাঁত ব্রাশ করা ছাড়াও টুথপেস্টের আরো ব্যবহার রয়েছে। যেগুলোর সঙ্গে মুখের বা দাঁতের কোনো সম্পর্ক নেই—

মোবাইল স্ক্রিন
মোবাইলে স্ক্রিনে বিভিন্ন রকমের আঁচড়ের দাগ পড়ে যায়। এ ধরনের মোবাইলের স্ক্রিনে অল্প একটু টুথপেস্ট লাগিয়ে আঙুল দিয়ে ঘঁষে দিন। তারপর কাপড়ের টুকরো সামান্য পানিতে ভিজিয়ে স্ক্রিনটি মুছে নিন।

দেয়ালে আঁকাআঁকি
বাচ্চারা দেয়ালে রং পেন্সিল বা প্যাস্টেল দিয়ে আঁকাআঁকি করবেই। সেক্ষেত্রে একটু টুথপেস্ট দেয়ালের দাগের ওপর লাগিয়ে সামান্য ভেজা কাপড় দিয়ে ঘঁষে দিন। তারপর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

 

কাপড়ের দাগ
কাপড়ে তেল, মশলা বা কালির দাগ লেগে যায়। চিন্তা নেই, অল্প একটু টুথপেস্ট দাগ-লাগা জায়গাটিতে ঘঁষে নিন। তারপর স্বাভাবিকভাবে সাবান পানিতে ধুয়ে নিন।

বোতলের দুর্গন্ধ
বাচ্চাদের ফিডিং বোতলে দুর্গন্ধ হয়। সেক্ষেত্রে বোতলটিতে অল্প পানি দিন, তারপর বোতলের ভেতর একটু টুথপেস্ট ফেলে বোতলের মুখ বন্ধ করে ঝাঁকিয়ে পানিটা ফেলে দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিন।

পোকামাকড়ের কামড়
মশা, পিঁপড়া বা মৌমাছি জাতীয় পোকা কামড়ালে অল্প একটু টুথপেস্ট লাগিয়ে দেন, দেখবেন কামড়ের জ্বালা অনেক কমে গিয়েছে।

ফোসকার যন্ত্রণা
ফোসকা পড়ে গেলে অল্প একটু টুথপেস্ট লাগিয়ে দিলে ফোসকার জ্বালা, যন্ত্রণা একেবারে কমে যাবে।

 

হাতের দুর্গন্ধ
হাত দিয়ে খাওয়ার পর সাবান দিয়ে ধোওয়ার পরেও তেল, মশলা বা পেঁয়াজের গন্ধ যায় না। সেক্ষেত্রে একটু টুথপেস্ট ঘঁষে নিন হাতে। তারপর স্বাভাবিকভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলুন হাত।

নখ পরিষ্কার
নখের ওপর একটু টুথপেস্ট লাগিয়ে টুথব্রাশ দিয়ে অল্প ঘঁষে নিন। এতে শুধু যে নখ পরিষ্কার হবে তা নয়, পাশাপাশি নখ চকচকেও হবে।

হেয়ার জেল
হেয়ার জেল যে উপাদান দিয়ে তৈরি হয়; সেই একই উপাদান দিয়ে তৈরি হয় টুথপেস্ট। কাজেই গোসল করার সময় টুথপেস্ট দিয়ে চুল ধুলে কোনো ক্ষতি হয় না, বরং চুল ভালো থাকবে।

 

বেসিন পরিষ্কার
বাথরুম বা রান্নাঘরের বেসিনে সামান্য টুথপেস্ট লাগিয়ে স্ক্রাবার দিয়ে আলতো ঘঁষে নিন। তাহলে ঝকঝক করবে বেসিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com