সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকর চার খুন: সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ফিরলো তদন্ত টিম রংপুরে চাঞ্চল্যকর চার খুন : আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জিজ্ঞাসাবাদ এর জন্য তদন্ত টিম কারাগারের গেটে রংপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর উদ্বোধন রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর রংপুরে চাঞ্চল্যকর ৪খুনের আসামি মুগ্ধ ও সিদ্ধার্থের ২ দিনের রিমান্ড মঞ্জুর রংপুরে সারের কৃত্রিম সংকটের প্রতিবাদে কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের মানববন্ধন রংপুরে চাঞ্চল্যকর ৪খুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে যা জানালেন – পুলিশ কমিশনার মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ
রংপুরে চাঞ্চল্যকর চার খুন: সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ফিরলো তদন্ত টিম

রংপুরে চাঞ্চল্যকর চার খুন: সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ফিরলো তদন্ত টিম

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

রংপুরে চাঞ্ছল্যকর চার খুনের ঘটনার স্বীকারোক্তি দেয়া আসামী সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ শেষে ফিরে গেলো তদন্ত টিম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি জিন্নাত আলীসহ দুইজন ডিবি সদস্য রংপুর কেন্দ্রীয় কারাগারের প্রবেশ পথের প্রথম গেট দিয়ে প্রবেশ করেন। পরে দ্বিতীয় গেটের পাশে হাজতী-কয়েদি শাখার ইনচার্জ ডেপুটি জেলার একরামুল হকের রুমে তার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত টিম।

সেখানে আদালতের আদেশ অনুযায়ী তাদেরকে কারাগারে জিজ্ঞাসাবাদ ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা। বেলা ৩ টা ৫ মিনিটে তদন্ত কর্মকর্তা জিন্নাত আলীসহ ডিবির তিন সদস্যকে কারাগারে প্রবেশের প্রথম গেটের ভেতর দিয়ে বের হতে দেখা যায়। পরে তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী মোটরসাইকেল যোগে কারাগার এলাকা ত্যাগ করেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে কিছু বলতে রাজি হন নি।

সোমবার ( ৩১ আগস্ট) বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক রফিকুল ইসলাম আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে কারাগারের গেটে দুইদিন তিন ঘন্টা করে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এর আগেই তদন্ত কর্মকর্তা আদালতের কাছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন চান।

রংপুর মহানগর উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, ‘ আইন মেনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। বলার মতো কিছু থাকলে পরে জানানো হবে। আরও তিন ঘন্টা আমরা জিজ্ঞাসাবাদ করতে পারবো। সেটা হয়তো আগামীকাল বুধবার করা হবে।”

গেল ২১ আগস্ট ভোর রাতে নগরীর মাছুয়াপাড়া নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরে যাওয়ার শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। ২২ আগস্ট রাত ১১ টা থেকে পরেরদিন ভোর পাঁচটা পর্যন্ত তাদের লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় ২৩ আগস্ট সিদ্ধার্থ এবং মুগ্ধ কে গ্রেপ্তার করে পুলিশ। ঐদিনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা।
এদিকে ৯ দিনের মাথায় কারাগার থেকে ইউরিনের স্যাম্পল সংগ্রহ করায় ডোপ টেস্টে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।

এ ঘটনায় সীমান্ত এবং বিদ্যুৎ নামে দুইজন সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

চাঞ্চল্যকর এই ঘটনার সাথে আরো কেউ জড়িত কিনা তা খুঁজে বের করতে রংপুরসহ বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম হচ্ছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com