সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
রংপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর উদ্বোধন

রংপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম

রংপুর মহানগরের অন্যতম বৃহৎ বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম রংপুর মহানগর শাখার চেয়ারম্যান আনিসুর রহমান আনুষ্ঠানিকভাবে এ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম রংপুর মহানগরের সদস্য সচিব সাজ্জাদ হোসেন, পরিচালক তানজিমুল ইসলাম, নির্বাহী সদস্য সামছুল ইসলাম, আবু সুফিয়ান, সালেক মাহমুদ, মিল্লাত ইসলাম, বিপ্লব ইসলাম, আবু বক্কর, মাসুদ রানাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, দেশপ্রেম ও চারিত্রিক মূল্যবোধ গঠনের লক্ষ্যে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাই ও সুস্থ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

আয়োজকরা জানান, স্কুল ও মাদরাসার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হবে ১ সেপ্টেম্বর এবং চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। সরাসরি ও অনলাইনে নিবন্ধন করা যাবে।

পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩০ অক্টোবর এবং ফলাফল প্রকাশ করা হবে ১ ডিসেম্বর। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মোট পাঁচ লাখ টাকার শিক্ষা বৃত্তি, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। এছাড়া সর্বোচ্চ নম্বর অর্জনকারী ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২০২৬’ নির্বাচিত শিক্ষার্থীকে একটি ল্যাপটপ দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, মেধা বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com