সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট আ. লীগকে পুনর্বাসনের সুযোগ এই দেশের জনগণ দেবে না : আ: হালিম বেরোবিতে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম রংপুর জেলা যুবদল নেতা আকিবুল রহমান মনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প- প্রতিমন্ত্রী  আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে লাভ হবে না, ধৈর্যের সীমা ছাড়ালে বল প্রয়োগ: প্রতিমন্ত্রী রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার, পেট্রোল-রড-লাঠি উদ্ধার দশ বছর ধরে যদি ৫৬ লাখ টন সার দিয়েই বাম্পার ফলন হয়, তাহলে কেন এবার ৬২ লাখ টন দিয়েও কৃষকদের কাছে কথা শুনতে হচ্ছে-কর্মকর্তাদের কাছে কৃষি সচিবের প্রশ্ন
বেরোবিতে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বেরোবিতে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী (২৪-২৬ নভেম্বর ২০২৬) ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ৩য় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ফ্যাক্ট চেকিং ও আধুনিক প্রযুক্তির জ্ঞান অপরিহার্য। তিনি বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে হলে সংবাদ প্রকাশের আগে তথ্যের সঠিকতা যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ও তথ্যনির্ভর লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে। গুজব বা ভিত্তিহীন সংবাদের পরিবর্তে ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও প্রতিষ্ঠানের কল্যাণ বয়ে আনে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য পিআইবি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।

পিআইবি-এর সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com