সংবাদ শিরোনাম :
রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৭ জন গ্রেফতার: পাথর, লাঠি ও ইট উদ্ধার আওয়ামীলীগ পুনর্বাসন ইস্যু: সামুর উপস্থিতিতে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে কল্যাণ ফ্রন্টের হামলা: সম্মেলন পন্ড বেরোবিতে মারধরের ঘটনায় ৪ বিএনপিপন্থী কর্মকর্তা সাময়িক বরখাস্ত, বহাল সাবেক ছাত্রলীগ নেতা পীরগাছায় মিন্টুর রাজনৈতিক পরিচয় নিয়ে আ.লীগ, জামায়াত ও পুলিশের ত্রিমুখী বিতর্ক ফ্যাসিস্ট আ. লীগকে পুনর্বাসনের সুযোগ এই দেশের জনগণ দেবে না : আ: হালিম বেরোবিতে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম রংপুর জেলা যুবদল নেতা আকিবুল রহমান মনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৭ জন গ্রেফতার: পাথর, লাঠি ও ইট উদ্ধার

রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৭ জন গ্রেফতার: পাথর, লাঠি ও ইট উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট।। রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের পৃথক পৃথক স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পাথর, লাঠি ও ইটও উদ্ধার করেছে। এরমধ্যে রংপুরের পীরগঞ্জে মহাসড়কে যাত্রীবাহি বাসে ভাংচুরের সময় ২ জন, কাউনিয়ায় মিছিলের প্রস্তুতিকোলে চারজন এবং গঙ্গাচড়ায় ১ জন রয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর থেকে সন্ধা ৬ টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়।

পীরগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, বিকেলে ৫ টার দিকে ৬ লেন মহাসড়কের কলারবাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং ‍যুবলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ একত্রিত হয়ে যাত্রীবাহি দুটি বাসে ভাংচুর চালায়। এসময় তারা তিনটি ককটেল বিষ্ফোরণ করেন। টহল পুলিশ আশেপাশের লোকজন ছূটে আসলে তারা পালিয়ে যায়। এরমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন  তুলরামপুর গ্রামের আব্দুল বারী মিয়ার পুত্র রেজাউল করিম ও প্রথমডাঙ্গা গ্রামের আব্দুল কায়েম মিয়ার পুত্র সাবিন মিয়া ওরফে সুমন মিয়া। তারা ২ জনই কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা। এসময় সেখান থেকে লাঠি ও একবস্তা ইট উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া থানার ওসি আবদুস ছবুর জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ গঙ্গাচড়া উপজেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  আল সুমন আব্দুল্লাহকে (৪৭) উপজেলার মহিলা কলেজ মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ভুটকা গ্রামের  মোজাম্মেল হকের পুত্র। তার বিরুদ্ধে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় মামলাটি রয়েছে।

এদিকে কাউনিয়া থানার ওসি বাদল কুমার জানান, জননিরাপত্তা বিপন্নের উদ্দেশ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের চেষ্টায় মিছিল ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রাক্কালে পুলিশের টহল দল  নিজপাড়া রাজেন্দ্র বাজার এলাকায় অভিযান চালিয়ে   কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙগ ও সহযোগি সংগঠনের চারজনকে গ্ৰেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৫টি বাঁশের লাঠি এবং রেললাইনে ব্যবহৃত ২ শতাধিক  ছোট-বড় পাথর খণ্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা উপজেলার পূর্বচানঘাট গ্রামের আব্দুল কাদের (৫০), যুবলীগ নেতা একই গ্ৰামের নজরুল ইসলাম (৪৯), ছাত্রলীগ নেতা বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের আল মাসুদ হিমেল (৩২) ও গদাই গ্ৰামের তাহাসিন ইসলাম ওরফে সিয়াম (১৯)। সন্ধায় তাদের সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

বাতায়ন২৪ডটকম।। সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com