সংবাদ শিরোনাম :
পীরগাছায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে মন্দিরের নামে জমি দখলের চেষ্টা কৃষকলীগ নেতার- ডিসির নির্দেশও হয়নি প্রতিমা বিসর্জন রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি রংপুরে জমির মালিকানা দ্বন্দ্বে আটকে আছে পুর্তিমা বিসর্জন, ডিসি অফিসে বৈঠকেও মেলেনি সমাধান রংপুরে মন্দিরে লাইন খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে বিতর্ক করুন: প্রধানমন্ত্রী এই দেশ সবার, সম্প্রীতির বন্ধনে গড়তে হবে প্রত্যাশিত বাংলাদেশ’: রংপুরে প্রধানমন্ত্রী
রংপুরে চাঞ্চল্যকর চার খুন: সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ফিরলো তদন্ত টিম

রংপুরে চাঞ্চল্যকর চার খুন: সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ফিরলো তদন্ত টিম

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

রংপুরে চাঞ্ছল্যকর চার খুনের ঘটনার স্বীকারোক্তি দেয়া আসামী সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ শেষে ফিরে গেলো তদন্ত টিম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি জিন্নাত আলীসহ দুইজন ডিবি সদস্য রংপুর কেন্দ্রীয় কারাগারের প্রবেশ পথের প্রথম গেট দিয়ে প্রবেশ করেন। পরে দ্বিতীয় গেটের পাশে হাজতী-কয়েদি শাখার ইনচার্জ ডেপুটি জেলার একরামুল হকের রুমে তার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত টিম।

সেখানে আদালতের আদেশ অনুযায়ী তাদেরকে কারাগারে জিজ্ঞাসাবাদ ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা। বেলা ৩ টা ৫ মিনিটে তদন্ত কর্মকর্তা জিন্নাত আলীসহ ডিবির তিন সদস্যকে কারাগারে প্রবেশের প্রথম গেটের ভেতর দিয়ে বের হতে দেখা যায়। পরে তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী মোটরসাইকেল যোগে কারাগার এলাকা ত্যাগ করেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে কিছু বলতে রাজি হন নি।

সোমবার ( ৩১ আগস্ট) বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক রফিকুল ইসলাম আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে কারাগারের গেটে দুইদিন তিন ঘন্টা করে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এর আগেই তদন্ত কর্মকর্তা আদালতের কাছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন চান।

রংপুর মহানগর উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, ‘ আইন মেনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। বলার মতো কিছু থাকলে পরে জানানো হবে। আরও তিন ঘন্টা আমরা জিজ্ঞাসাবাদ করতে পারবো। সেটা হয়তো আগামীকাল বুধবার করা হবে।”

গেল ২১ আগস্ট ভোর রাতে নগরীর মাছুয়াপাড়া নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরে যাওয়ার শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। ২২ আগস্ট রাত ১১ টা থেকে পরেরদিন ভোর পাঁচটা পর্যন্ত তাদের লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় ২৩ আগস্ট সিদ্ধার্থ এবং মুগ্ধ কে গ্রেপ্তার করে পুলিশ। ঐদিনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা।
এদিকে ৯ দিনের মাথায় কারাগার থেকে ইউরিনের স্যাম্পল সংগ্রহ করায় ডোপ টেস্টে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।

এ ঘটনায় সীমান্ত এবং বিদ্যুৎ নামে দুইজন সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

চাঞ্চল্যকর এই ঘটনার সাথে আরো কেউ জড়িত কিনা তা খুঁজে বের করতে রংপুরসহ বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম হচ্ছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com