সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর

রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর

হারুন-অর-রশিদ বাবু |রংপুর | বাতায়ন২৪ডটকম 

রংপুর নগরীর সিও বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. দিলওয়ার হোসেন (৫১) নিহত হয়েছেন।

৩১ আগস্ট (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সিও বাজার কেল্লাবন্দ মাদ্রাসা মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দিলওয়ার হোসেন গঙ্গাচড়া উপজেলার চান্দামারি, দোন্দরা পশ্চিম পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

প্রত্যক্ষদর্শী নাহিদ ইসলাম জানান, সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল মোড় এলাকা থেকে কেল্লাবন্দ এর দিকে আসছিলেন দিলওয়ার হোসেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে রংপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেডিকেল মোড় থেকে উপজেলা কমপ্লেক্সের অভিমুখে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের করুণ মৃত্যু হয়।

ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মজিবর রহমান জানান, ঘটনার পরপরই ট্রাকের চালক মতিয়ার রহমানকে (৪৫) আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, কেল্লাবন্দ মোড়টি বর্তমানে মারাত্মক এক্সিডেন্ট হটস্পটে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে ৮টি পৃথক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই মোড়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও বহু মানুষের প্রাণহানি ঘটবে বলে শঙ্কা প্রকাশ করেন আরেক প্রত্যক্ষদর্শী সৌরভ হোসেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com