সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী

মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | রংপুর| বাতায়ন২৪ডটকম

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ ইনডোর প্লে-গ্রাউন্ডে গত ২৫ আগস্ট রাত ১০:০০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত হলো এক রোমাঞ্চকর প্রীতি নৈশকালীন ইনডোর ফুটবল ম্যাচ। স্থানীয় ক্রীড়ামোদীদের উপচে পড়া ভিড়ে পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

ঐতিহাসিক ও উত্তেজনাকর এই মুখোমুখি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৬নং কাফ্রিখাল ইউনিয়ন ও ৩নং পায়রাবন্দ ইউনিয়ন। নির্ধারিত সময়ে চমৎকার খেলার নৈপুণ্য দেখিয়ে ৩নং পায়রাবন্দ ইউনিয়নকে ৭-৪ গোলের ব্যবধানে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নেয় ৬নং কাফ্রিখাল ইউনিয়ন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পায়রাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান
ফারুক হোসেন। মিঠাপুকুর থানার পুর্ব শাখার ছাত্র শিবিরের সভাপতি, খালিদ সাইফুল্লাহ তারিফ, সেক্রেটারী মো: জোনায়েদ আল হাবিব প্রমুখ।

ম্যাচ শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে নিয়মিত খেলাধুলার প্রতি চর্চা বাড়ানোর জোর আহ্বান জানান।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com