সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
রংপুরে চাঞ্চল্যকর ৪খুনের আসামি মুগ্ধ ও সিদ্ধার্থের ২ দিনের রিমান্ড মঞ্জুর

রংপুরে চাঞ্চল্যকর ৪খুনের আসামি মুগ্ধ ও সিদ্ধার্থের ২ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম 

রংপুরে চাঞ্চল্যকর চার খুনের মামলায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়া আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

সোমবার ( ৩১আগস্ট) বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক রফিকুল ইসলাম এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা বিভাগের ওসি জিন্নাত আলী মামলার স্বার্থে অধিকতরও জিজ্ঞাসাবাদ এর জন্য আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসের তিনদিনের করে জিজ্ঞাসাবাদ এর জন্য রিমান্ড আবেদন করেন। নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত দাস এবং মুগ্ধ দাসকে আদালতে আনা হয়নি। তবে ভার্চুয়ালি কারাগার থেকে সিদ্ধাসিদ্ধার্থ ও মুগ্ধ শুনানিতে অংশ নেন। এ সময় আাসামি পক্ষে জেলা লিগাল এইটড কমিটির অ্যাডভোকেট সুবক্তহীন আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের শুনানি শেষে আদালতের বিচারক আগামী তিন দিনের মধ্যে যেকোনো দুইদিন জেলগেটে সমস্ত আইন কানুন মেনে তিন ঘন্টা করে আসামিদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এ ব্যাপারে রংপুর মহানগর পুলিশ কমিশনার গোয়েন্দ সনাতন চক্রবর্তী বলেন, “তদন্তের প্রয়োজনে আমরা মনে করেছি আসামীদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সে কারণে আমরা আজ তিনদিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত জেল গেটে দুইদিন তিন ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছে।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, রোববার বিকেলে কারাগার থেকে আসামি সিদ্ধার্থ  এবং মুগ্ধ দাসের ইউরিনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। মাইক্রো বায়োলজি ল্যাবে পরীক্ষার পর তাদের ইউরিনে কোন ইয়াবা সেবনের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে চুল এবং রক্তের কোন আলামত নেইনি তদন্ত সংস্থা।

চিকিৎসকরা জানান, ইয়াবা বা ইমফিটামিন  এর অস্তিত্ব রক্ত ও লালায় প্রস্রাবে পাওয়া যায় তিন দিন, চুলের ক্ষেত্রে তা ৯০ দিন পর্যন্ত পাওয়া যেতে পারে বলে ।

এদিকে সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে আরো জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী আদালতে তিন দিনের রিমান্ডের জন্য আবেদন করেছেন। গেল ২১ আগস্ট ঘড়ির মাছুয়াপাড়ায় ইজ বাড়িতে খুন হন জিলা ইস্কুলের অবসরে যাওয়ার শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী প্রীতিলতা কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। এই ঘটনায় সিদ্ধান্ত দাস এবং মুগ্ধ দাস নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আদালতে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com