সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
সুন্দরগঞ্জের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল

সুন্দরগঞ্জের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল

করেসপন্ডেন্ট ।। সুন্দরগঞ্জ, গাইবান্ধা  ।। বাতয়ন২৪ডটকম।। 

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে অদম্য জুলাই মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি শাহিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সভাপতি ইউসুফ আল কারযাভী । এ সময় উপস্থিত ছিলেন সাবেক সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি সোহানুর রহমান,  সুন্দরগঞ্জ পুর্ব থানা শাখার সভাপতি জিসান রাকিব সহ সুন্দরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বলেন, ‘দুই বছর পার হলেও আমরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখতে পাচ্ছি না। গণরায়ের বাস্তবায়ন হচ্ছে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেনাবাহিনী হত্যা থেকে চব্বিশের জুলাই-আগস্টে গণহত্যাসহ সকল খুনের বিচার করতে হবে। ফ্যাসিস্ট দোসরদের বিচার কার্যকর করতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে।’

তিনি আরো বলেন, ‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে জনগণ রাস্তায় নামবে। সময় থাকতে সরকারের শুভবুদ্ধির উদয় হোক।

সভাপতির বক্তব্যে শাহিন সরকার বলেন, ‘এই সরকার শহীদদের রক্তের ওপর ক্ষমতায় বসেছে। এই রক্তের সাথে টালবাহানা, আপস চলবে না। অন্যথায় ছাত্রসমাজ আবার আন্দোলনে নামবে।’

বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com