সংবাদ শিরোনাম :
‘কবুল’ বলা ছাড়াও যে ৫ শব্দ উচ্চারণ করলে বিয়ে হয়ে যায় টঙ্গীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার যুবলীগ কর্মীর মামলায় বিএনপি নেতা কারাগারে এনসিপির ওপর আর হামলা হলে বিএনপির পরিণতি হাসিনার মতো হবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক পত্রিকা প্রকাশের অনুমোদন পেল এশিয়া পোস্ট ফ্যামিলি কার্ড নিয়ে ঘৃণা ছড়ানোরা যেন সুবিধা না পায়: এমপি মমতাজ আলো ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত আইপিএলের মূল্য ছাড়াল রেকর্ড ২০ বিলিয়ন ডলার, সবচেয়ে দামি দল কারা? ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন।
টঙ্গীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

টঙ্গীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বুধবার আইনগত প্রক্রিয়া শেষে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট ।। বাতয়ন২৪ডটকম।। ২৯ জুলাই ২০২৬

গ্রেপ্তারকৃতরা হলেন— টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের নেতা দুলাল মিয়া (৫০), গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী আলমগীর হোসেন (৩০), টঙ্গী পূর্ব থানা যুবলীগের সদস্য মো. সেলিম (৪২) এবং ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিসুজ্জামান মিলন (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এই চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার গাজীপুর আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, “মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com