স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম |
রংপুরের পীরগাছায় ২০২৫ সালের মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের কদমতলা আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের উদ্যোগে এই সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফোরকান ট্রাস্টের চেয়ারম্যান মো. বজলুর রশিদ মুকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মো. ইদ্রিস আলী এবং আল ফোরকান ট্রাস্টের সেক্রেটারি মো. মোস্তাফিজার রহমান।
বক্তারা বলেন, “সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা এবং নৈতিক ভিত্তি সুদৃঢ় রাখতে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও বেগবান ও কার্যকর করতে শিক্ষার্থীদের নিয়মিত অনুপ্রেরণা জোগানো এবং সংশ্লিষ্টদের অব্যাহত পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও বৃত্তির নগদ অর্থ তুলে দেন। পরবর্তীতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ দেশ-জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এউচআরবি/বাতায়ন২৪ডটকম