স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর|বাতায়ন২৪ডটকম|
রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও দোয়া মাহফিল হয়েছে।
বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগমের নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্র নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে বের হয়। শোভাযাত্রাটি দাবানল মোড়, জাহাজ কোম্পামী মোড় হয়ে আবারও গ্রান্ড হোটেল মোড়ে এসে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, বিগত ১৭ বছর প্রকাশ্যে কর্মসূচি পালন করা যায়নি। বর্তমান সরকার নারীদের উন্নয়ন অগ্রহতি ও ক্ষমতায়নে ভুমিকা রাখবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম