সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ফেন্সিডিল ও এস্কাফসহ দুইজন গ্রেপ্তার দিনাজপুরে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার পীরগাছায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ ডিবি পুলিশের হাতকড়াসহ মাদক ব্যবসায়ী বিএনপি নেতার পলায়ন তারাগঞ্জ মডেল প্রেসক্লাবে দুঃসাহসিক চুরি ও ভাংচুর, থানায় অভিযোগ তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত পরিবার পরিকল্পনা পরিদর্শক রংপুরে খানকা শরিফের সীমানাপ্রাচীর ভাঙচুর, মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম, ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড খাসি বলে ঘোড়ার মাংস বিক্রি: ৪ মণ মাংসসহ আটক ১ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
পীরগাছায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ

পীরগাছায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ

উপজেলা|| করেসপন্ডেন্ট||পীরগাছা,রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের পীরগাছায় ওয়ারিশ সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জেরে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী লাইলী বেগম বাদী হয়ে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে একই এলাকার মোর্শেদা বেগম (৩৫) ও তাঁর স্বামী জাকারিয়া মিয়াকে অভিযুক্ত করা হয়েছে।
লাইলী বেগম উপজেলার ইটাকুমারী ইউনিয়নের উত্তর অনন্তরাম এলাকার মৃত মুনছুর আলীর মেয়ে।

সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে পাওয়া জমি ভোগদখল করে আসছেন লাইলী বেগম। ওই জমিতে বাঁশঝাড়সহ বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে। জমির পাশে অভিযুক্তদের জমি থাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

গত ২৩ অক্টোবর নিজের ওয়ারিশি জমিতে থাকা বাঁশ কাটেন লাইলী বেগম। এর পর মোর্শেদা বেগম ও তাঁর স্বামী লাইলীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর এবং তাঁদের জমির বাঁশ কেটে ক্ষতিসাধনের অভিযোগ তোলেন।

ভূক্তভূগী লাইলী বেগম জানান,গত ২৪ অক্টোবর সকাল ১০টার দিকে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাঁকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। এ সময় তাঁর ওয়ারিশ সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখল করে নেওয়ার হুমকিও দেন অভিযুক্তরা তিনি এ ঘটনায় ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোর্শেদা বেগম নিজেকে অসুস্থ উল্লেখ করে তাঁর স্বামীর মুঠোফোন নম্বর দেওয়ার কথা বলেন। পরে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com