সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ফেন্সিডিল ও এস্কাফসহ দুইজন গ্রেপ্তার দিনাজপুরে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার পীরগাছায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ ডিবি পুলিশের হাতকড়াসহ মাদক ব্যবসায়ী বিএনপি নেতার পলায়ন তারাগঞ্জ মডেল প্রেসক্লাবে দুঃসাহসিক চুরি ও ভাংচুর, থানায় অভিযোগ তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত পরিবার পরিকল্পনা পরিদর্শক রংপুরে খানকা শরিফের সীমানাপ্রাচীর ভাঙচুর, মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম, ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড খাসি বলে ঘোড়ার মাংস বিক্রি: ৪ মণ মাংসসহ আটক ১ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
দিনাজপুরে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

দিনাজপুরে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট||দিনাজপুর|| বাতায়ন২৪ডটকম||

দিনাজপুরের পার্বতীপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলার প্রধান আসামি বিপ্লব হোসেনকে (১৮) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিপ্লব হোসেন পার্বতীপুর উপজেলার পূর্ব শুকদেবপুর নায়াপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

রোববার (২৫ অক্টোবর) এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার সঙ্গে প্রতিবেশী বিপ্লবের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ আগস্ট সন্ধ্যার দিকে বিপ্লব একটি চিঠি দিয়ে কিশোরীকে একই গ্রামের আকবর মাস্টারের আমবাগানে যেতে বলে। পরে ওই রাতে সেখানে গেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পার্বতীপুর থানায় ধর্ষণের মামলা করেন। মামলাটির নম্বর ২৯।

মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর দিনাজপুরের সিপিসি-১ এবং এসআরবি-১১-এর নারায়ণগঞ্জের সিপিএসসির একটি যৌথ দল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার দশতলা এলাকায় অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআরবি জানিয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com