স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর|বাতায়ন২৪ডটকম|
সরকারি চাকরিতে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভাতে ৪০০ শতাংশ পর্যন্ত বেশি নম্বর করার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকের প্রস্তাবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার ( ৯ সেপেম্বর) রাতে এই প্রস্তাবের বিরুদ্ধে প্রধান ফটক থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। বিক্ষোভটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় তারা “ঘরে ঘরে খবর দে ভাইভা প্রথার কবর দে”। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,
মেধা না ভাইভা, মেধা মেধা, দিকে দিকে খবর দেভাইভা কোটার কবর দে, নব্য কোটার নাম কি? ভাইভা ছাড়া আবার কি?
ভাইভার নামে দলীয়করণ চলবে না চলবে না, ভাইভার নামে প্রহসন রুখে দাও জনগণ, নিয়োগ নিয়ে তালবাহানা চলবে না চলবে না, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়, বেশি মার্ক ভাইভায় নিজের লোকে চাকরি পায়, বেশি মার্ক ভাইভায় চাকরি হবে পয়সায়, ভাইভাতে নিয়োগদান নিয়োগব্যবসার অপর নাম, ভাইভাতে নিয়োগদান দলীয়করণের অপর নামসহ নানা শ্লোগান দেয় শিক্ষার্থীরা।
পরে প্রধান ফটকে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন, মোহাম্মদ ফারুক হাসান, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান মেহমুদ, ম্যানেজমেন্ট স্টাডিজ ১৩তম ব্যাচের শিবলি সাদিক, সোসিওলজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী তারেক হাসান, গণিত বিভাগের ১৪ তম ইমরান খান সৌরভ, অর্থনীতি বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘কোটা পদ্ধতিতে ফ্যাসিস্ট হাসিনা ছাত্রলীগক নিয়োগ দিয়ে দেশের বারোটা বাজিয়েছে। যার খেসারত দিচ্ছে বাংলাদেশের জনগন। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান কোটা প্রথায় যেতে না পেরে দলীয় লোককে চাকরিতে নিয়োগ দিতে ভাইভাতে বেশি নম্বর করার প্রস্তাবনা দিয়েছে। তারেক রহমান লন্ডন থেকে ফিরে বলেছিলেন লিখিত পরীক্ষায় পাশ করে আসো। ভাইভাতে দেখবো। সেই ভাইভাতে দেখার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিতে ভাইভাতে নম্বর বেশি করার প্রস্তাবনা এনেছেন।
বক্তারা বলেন, অবিলম্বে মেধার ভিত্তিতেই সকল সরকারি চাকরি নিশ্চিত করতে হবে। কোন ভাইভার নাটক সাজানো যাবে না। অবিলম্বে এই প্রস্তাব বাতিল করা না হলে কঠোর আন্দোলনে যাবে সারা বাংলার শিক্ষার্থীরা।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম