সংবাদ শিরোনাম :
মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর
লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১

লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১

স্টাফ করেসন্ডেন্ট || রংপুর || বাতায়ন২৪ ডটকম|| 
রংপুরের কাউনিয়ায় ১ হাজার ১৪৫ পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত মাদক লক্ষ্মীপুর জেলা থেকে এনে রংপুরের হারাগাছ এলাকায় সরবরাহ করা হতো বলে জানা গেছে। এই ঘটনায় জসিমের এক সহযোগীকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাউনিয়া থানার হারাগাছ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর নাজিরদহ একতা বাজার আবাসন প্রকল্প এলাকায় এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়ার চর নাজিরদহ এলাকার বাসিন্দা মো. আনিসুর রহমানের (৩৫) সেমিপাকা বসতঘরের একটি শয়নকক্ষে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সেখানে অবস্থান করা জসিম উদ্দিনের হাতের ব্যাগ তল্লাশি করে ৬টি জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা মোট ১,১৪৫ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১১৪ দশমিক ৫ গ্রাম।
এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি সিমসহ একটি রিয়েলমি ব্র্যান্ডের স্মার্টফোনও জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত ইয়াবা ও মোবাইল ফোনের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃ জসিম উদ্দিন (৪৭)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের কোনিয়ানগর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে। অপরদিকে পলাতক আছেন কাউনিয়া থানাধীন হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ একতা বাজার আবাসন প্রকল্প এলাকার বাসিন্দা। মো. আনিসুর রহমান (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন লক্ষ্মীপুর থেকে ইয়াবা এনে হারাগাছ এলাকায় তা সরবরাহের কথা স্বীকার করেছেন। পলাতক আনিসুর রহমানের সংশ্লিষ্টতার বিষয়েও তদন্ত চলছে।
এই ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com